IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এদিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার সকাল ৮টার সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়।

পরে সকাল ১০ টার দিকে কেক কাটা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও দোয়া করা হয়।

নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বিশাল শোভাযাত্রাটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব সামিউল হক লিটন ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু।

জেলা যুবলীগের সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মেয়র প্রার্থী আলহাজ্ব সামিউল হক লিটন নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আসাফুদ্দৌলা, সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, কেন্দ্রীয় সাবেক যুবলীগ নেতা সুজাতুল আলম কল্লোল, বোরহান উদ্দিন দুলাল, শাহনেওয়াজ দুলাল, ছাত্রনেতা আল কামাল ইব্রাহিম রতন, জহির খাঁন, রাকিব, অহেদুজ্জামান অহিদ, শাওন আহমেদ, কৌশিক আহমেদ, ছাত্রনেতা মিনহাজুল ইসলাম মিনহাজসহ যুবলীগের বিভিন্নস্থানের নেতাকর্মীবৃন্দ। জেলার অন্যান্য উপজেলাতেও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31