IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’

‘সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীতে কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপিকে দায়ি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপি’র এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনওভাবেই সহ্য করা হবে না। বৈশ্বিক মহামারি করোনার এই মানবিক সংকটের ভিতরেও তারা ধারাবাহিক নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছে।’

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি স্থানে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাসে আগুন দেওয়ার ঘটনার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এই ধরনের সন্ত্রাসী চরিত্রের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে। নিরীহ মানুষের জীবন সম্পদহানির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লুটের অপচেষ্টা চালানো তাদের পুরানো অভ্যাস।’

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যে কোনও নির্বাচন এলেই বিএনপি হৈচৈ করে মাঠ গরম করে, অথচ ভোটের দিন তাদের আর মাঠে দেখা যায় না। ভোট গণনা শেষে জণগণ কর্তৃক প্রত্যাখাত হলে বিএনপি নেতারা বলে সরকার কারচুপি করে হারিয়ে দিয়েছে। এটি তাদের পুরানো অভ্যাস।’

কুমিল্লা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনে তারা জিতলো, তারপর বলল যে আরও বেশি ভোটে জিততাম, যদি সরকারি দল কারচুপি না করতো। সিলেটের বেলাতেও একই বক্তব্য। তারা জিতলে বলে আরও বেশি ভোটে জিততাম আর হারলে বলে সরকার হারিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন হারিয়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা।’

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় কারচুপি হয়েছে একটা উদাহরণ দেন। এই নির্জলা মিথ্যাচারের রাজনীতি অপরাজনীতি কবে তারা পরিত্যাগ করবে? আর যতদিন তারা করবে না ততদিন তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে বাংলাদেশের মানুষের কাছে। এরাই তো সেই দল যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করে বলেছিল শেখ হাসিনা নিজেই নিজের ভ্যানিটি ব্যাগে বোমা নিয়ে গেছে সমাবেশে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন ফরাজী আনোয়ার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিব হাসানসহ আরও অনেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930