IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বিএনপি আগুন সন্ত্রাসী হিসেবে বিশ্বে পরিচিত : শামীম

বিএনপি আগুন সন্ত্রাসী হিসেবে বিশ্বে পরিচিত : শামীম

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি আগুন সন্ত্রাসী হিসেবে বিশ্বে পরিচিত। ২০১৪ সালে বোমা মেরেছিল, গাড়িতে আগুন দিয়েছিল বিএনপি। ২০১৮ সালে মনোনয়ন বাণিজ্য করেছে। কোটি কোটি টাকা নিয়ে সকালে একজনকে আবার বিকেলে অন্যজনকে মনোনয়ন দিয়েছে তারেক জিয়া।

শনিবার (৩০ জুলাই) দুপুরে নাটোরের সিংড়া শহর রক্ষা বাঁধ, রবীন্দ্র সরোবর, নজরুল সরোবর ও জীবনানন্দ সরোবর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এনামুল হক শামীম বলেন, মা হিসেবে আপনি কলঙ্কিত, আপনার ছেলে তারেক জিয়া দুর্নীতিতে অনার্স আর মানি লন্ডারিংতে মাস্টার্স করেছে। নায়ক আর খলনায়ক কখনো এক হতে পারেনা। ইতিহাসে সিরাজ উদÑদৌলা সিরাজ উদ-দৌলাই থাকে, মীরজাফর মীরজাফরই থাকে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, আপনারা ক্ষমতায় থাকাকালীন দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন, আপনার নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে জেলখানায় থাকার কথা ছিল। প্রধানমন্ত্রীর দয়ায় এখন বাড়িতে বসবাস করছেন। আমরা যখন বিরোধীদলে ছিলাম বিএনপির শাসনামলে পুলিশি নির্যাতনে বাড়িতে থাকতে পারিনি। অন্যের বাড়িতে থেকেছি। তখন ছিল পুলিশি রাষ্ট্র।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা নির্বাচনে আসেন।

এনামুল হক শামীম আরও বলেন, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানে অগ্রগতি। আগে আমরা বলতাম শেখ হাসিনা আ’লীগের জন্য অপরিহার্য। এখন সবাই বলে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য। শেখ হাসিনা নারীদের জন্য এক অগ্রগতির নাম, শেখ হাসিনা অসংখ্য ভুমিহীনকে ঘর করে দিয়েছেন। দূর্যোগ মোকাবিলায় শেখ হাসিনা বিশ্বের শিক্ষক হিসেবে ভূমিকা পালন করছেন। পদ্মা সেতু হচ্ছে সক্ষমতার প্রতীক, বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবেনা। আজ সত্যিই তাই হয়েছে। পদ্মা সেতু হয়েছে, আগামীতে মেঘনা সেতু হবে।

সভাপতির বক্তব্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। ২ লাখ মা-বোনের সম্ভ্রম ও ৩০ লাখ শহীদদের আত্বত্যাগের বিনিময়ে আজ আমরা বাঙ্গালী। দীর্ঘ ৩৮ বছর চলনবিল ছিল সন্ত্রাসীদের কবলে। না ছিল রাস্তা, না ছিল বিদ্যুৎ। নির্বাচন আসলে অতিথি পাখির মত সবাই এসে নির্বাচিত হয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। ১৯৭২ সালের পর কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, কখনো জামায়াতে ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা অপপ্রচার করতো, নৌকায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে, মসজিদ থাকবে না, বাবা-ভাইদের মাথায় টুপি থাকবে না। মায়েদের মাথায় সিঁদুর থাকবে। এসব কথা বলে আমাদেরকে উন্নয়ন বঞ্চিত করেছে। চলনবিল আজ শতভাগ বিদ্যুতায়িত এলাকা। ঘরে ঘরে বিদ্যুৎ, সুলভ মূল্যে ইন্টারনেট সেবা মিলছে। সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজিব ইসলাম জয়ের কারণে। নতুন রুপে ২ কিলোমিটার শহর রক্ষা বাঁধ নির্মাণ হলে সিংড়া পৌরসভা হবে সুরক্ষিত শহর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ-আলম সিদ্দিকী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31