ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীটনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের উপজেলা শাখাটর পরিচিতি সভা ও ইউনিয়ন শ্রমিকদলের কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সন্ধায় থানা শ্রমিকদলের আয়োজনে বিএনপির দলিয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা শ্রমিকদলের সভাপতি কাজী শাহাবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনির সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীর, রাণীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খান রুকু, সদস্য নজরুল ইসলাম, এছাহক আলী, মেজবাউল হক লিটন।
আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি নজরুল শাহ, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফি, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ ফারুক সহ থানা ও ইউনিয়ন শ্রমিকদলের নেতৃবৃন্দ এবং বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন শ্রমিকদলের কমিটি ঘোষণা করা হয়।


