IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বিএনপির অবস্থা দেওলিয়া : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির অবস্থা দেওলিয়া : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিএনপির অবস্থা প্রায় দেওলিয়া মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির প্রতীক হবে গমের শীষ অথবা হারিকেন। জাতির পিতাসহ পুরো পরিবারকে যারা হত্যা করেছে, তারা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করছে। এ পর্যন্ত ২২ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এতেও কোন লাভ হয়নি। আজ তাদের অবস্থা প্রায় দেওলিয়া। এখন তাদের সাথে আর কোন ভাল মানুষ নেই। জিয়া খাল খনন করে পানির পরিবর্তে কিছু মানুষ রুপি সাপ এনেছেন। তারা নির্বাচনে না আসায় তাদের প্রতীক জনগণ ভুলে গেছে। তাই আগামী নির্বাচনে বিএনপি’র প্রতীক হবে গমের শীষ অথবা হারিকেন।

শনিবার (১৩ আগষ্ট) দুপুরে বাঘা উপজেলার ঝিনা (জার্মানী) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আড়ানী ইউনিয়ন আ,লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যার প্রভাষক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বড় লজ্জা হয়, প্রতি বছর ১৫ আগষ্ঠ এলেই, বিএনপি দলীয় প্রধানের তিনবার করে জন্মদিন পালন করে। যে কাজটি করলে মানুষ কষ্ট পায়, এমন কাজ করতে নেই। অথচ তারা আগষ্ট মাসে জন্মদিন পালন করে।

শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চাই বিএনপি। অথচ তাদের সময় সারের জন্য কৃষকরা আন্দোলন করতে গেলে দিনাজপুরে ২১ জন কৃষককে হত্যা করা হয়। হত্যা করা হয়, চাপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের জন্য আন্দালনকারী প্রায় অর্ধশত মানুষকে।

আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সদস্য রুকসানা আক্তার চপলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মতি, আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামরুল হোসেন, সাবেক সভাপতি শফিকুল ইসলাম নান্টু, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি আদরি বেগম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম হাইড্রোজ প্রমুখ।

উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা মাসুদ লতা, জেলা পরিষদের সদস্য জয়জয়ন্তি সরকার মালতি, আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহাম্মেদ বাপ্পি।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপর পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন। একই দিন বিকেলে মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31