IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> খালেদা জিয়ার নির্দেশে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল : পলক

খালেদা জিয়ার নির্দেশে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল : পলক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, খালেদা জিয়ার সম্মতিতে এবং তার নির্দেশে তার সন্তান তারেক রহমানের হুকুমে পাকিস্তান থেকে জঙ্গী, মৌলবাদী, ভারাটে সন্ত্রাসী এনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষক ও মন্ত্রী আব্দুস সালাম পিন্টু, বঙ্গবন্ধুর খনি নূর, একাত্তরের চিহ্নিত রাজাকার জামায়াতের মন্ত্রী মুজাহিদ বৈঠক করে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। এগুলো আমাদের তরুণ প্রজন্মকে জানাতে হবে। তারা তো সব জানো না। এক ঘন্টা বিদ্যুৎ না থাকলে ফেসবুকে সরকারকে গালি দিয়ে স্ট্যাটাস দেয় তরুণরা। তারা জানে না, ২০০৫, ০৬ ও ২০০৭ সালে এদেশের ৩০ শতাংশ বাড়িতেও বিদ্যুৎ সংযোগ ছিল না।

রোববার (২১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সিংড়া উপজেলার ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই এর রাউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন পলক।

প্রতিমন্ত্রী পলক বলেন, বিগত ১৩ বছরে আমরা সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছি। ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছি। ৬৫ হাজার প্রাথমিক স্কুল, ৩৫ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে, সাড়ে ৩ হাজার কলেজ, ২ হাজার ২৫৭টি বিশ্ববিদ্যালয় কলেজ, ১৫০টি বিশ্ববিদ্যালয়, সাড়ে ৩ হাজার ভূমি অফিস, ১৮ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক সব মিলিয়ে আমরা ১ লাখ ৯ হাজার হাইস্পীড ব্রডব্যান্ড সংযোগ আমরা পৌঁছে দেবো আগামী ২০২৫ সালের মধ্যে।

পলক আরও বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগে উন্নয়নশীল দেশ হতো, প্রযুক্তি নির্ভর হতো। সেই উন্নয়ন অগ্রযাত্রা ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হত্যা করতে চেয়েছিল পাকিস্তানী এজেন্টরা। তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। পাকিস্তানীরা এদেশের বুদ্ধিজীবি, সাংবাদিকদের হত্যা করেছে। ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানী করেছে। তারা আমাদের দেশকে যুদ্ধ বিধ্বস্ত করেছে। বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩ বছরে দেখকে সাজিয়েছিলেন। বঙ্গবন্ধু ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে কাজ করছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা দেশের জন্য, জনগণের জন্য কাজ করে যাচ্ছেনন। শেখ হাসিনা উন্নয়ন ও সুশাসন উপহার দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31