IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বিএনপি রাজনীতির নামে ভাংচুড়, বিশৃংখলা, জ্বালাও-পোড়াও করলে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

বিএনপি রাজনীতির নামে ভাংচুড়, বিশৃংখলা, জ্বালাও-পোড়াও করলে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, নাটোর : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ‘বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০১৩ থেকে ২০১৫ সালে মানুষের উপর আক্রমন করেছিল, তাদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল, অবরোধের নামে মানুষের মানবাধিকার লংঘন করেছিল। বিএনপি রাজনীতির নামে আবার যদি ভাংচুড়, বিশৃংখলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে তবে জনগণের নিরাপত্তা বিধানে ব্যবস্থা গ্রহণ করবে সরকারের প্রশাসন। জনগণকে সাথে নিয়ে নাশকতা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ড. হাছান মাহমুদ বলেন, সোমবার বিএনপির মীর্জা ফখরুল এক প্রশ্নের জবাবে নিশ্চুপ থেকে বিএনপি-জামায়াতের ঐক্যকে অবিচ্ছেদ্য বলে শিকার করে নিয়েছেন। তাদের এই ঐক্য আছে এবং থাকবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্র চালু করেন। ঐ সময়ে সীমিত আকারে নাটোর উপকেন্দ্র থেকে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীসহ দেশের প্রত্যেক বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টেলিভিশন উপকেন্দ্র স্থাপন করছে। এসব উপকেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে-যাতে করে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়, স্থানীয় শিল্পিরা তাদের পরিবেশন উপস্থাপন করতে পারেন, অনুপ্রাণিত হন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, বিটিভি’র প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, পরিচালক প্রশাসন আফসানা বিলকিস, প্রকল্প পরিচালক হামিদুর রহমান, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

তিন তলা বিশিষ্ট নবনির্মিত টেলিভিশন উপকেন্দ্র ভবনের প্রথম তলায় বৈদ্যুতিক উপকেন্দ্র, দ্বিতীয় তলায় সম্প্রচার ও নিয়ন্ত্রণ কক্ষ এবং তৃতীয় তলায় অফিস রুম থাকছে। দুই কোটি দুই লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্ত¡বধানে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031