IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> ফাপোর-কাহালু উপজেলায় সাধারণ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী যারা

ফাপোর-কাহালু উপজেলায় সাধারণ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী যারা

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড (ফাঁপোর ইউপি-কাহালু উপজেলা) এলাকার সম্ভাব্য সাধারণ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী যারা আগামী জেলা নির্বাচন ১৭ ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে উপজেলায় শুরু হয়েছে আগাম নির্বাচনী প্রচার কাজ। ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠছে নির্বাচনী এলাকাগুলো। অনেক মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন মোড়, রাস্তা ও জনমুখর স্থানগুলো রঙ্গিন শুভেচ্ছা পোস্টার লাগিয়েছেন।

কাহালু উপজেলার, কাহালু পৌরসভা ও ৯টি ইউনিয়ন এবং বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নপরিষদ নিয়ে গঠন বগুড়া জেলা পরিষদের ৩নং ওয়ার্ড।

আসন্ন নির্বাচনকে ঘিরে কাহালু উপজেলা পরিষদ, কাহালু পৌরসভা, বীরকেদার, কালাই, পাইকড়, নারহট্র, মুরুইল, কাহালু সদর, দূর্গাপুর, জামগ্রাম, মালঞ্চা ও বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন পরিষদ নিয়ে গড়া বগুড়া জেলা পরিষদের ৩নং ওয়ার্ড সম্ভাব্য সাধারণ সদস্য পদে আওয়ামী, পরিবারের একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর নাম শোনা যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ রাজু মন্ডল, নারহট্র ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তালুকদার বেলাল, কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, বগুড়া জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সদ্য সাবেক বগুড়া জেলা পরিষদের সদস্য রুহুল মোমিন তারিক, স্বতন্ত্র প্রার্থী নারহট্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম প্রাং-এর ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রুবেল, নাম জোড়েসোড়ে শোনা যাচ্ছে।

রুহুল মোমিন তারিক বলেন, আমি এই কাহালু উপজেলাবাসীর কাছে চেনা মুখ। তাই দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি আশাবাদি সকল জনপ্রতিনিধি আমাকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। আমি বগুড়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে গত ৫টি বছর এই অবহেলা কাহালু উপজেলা ভাগ্য উন্নয়নে কাজ করেছি। তাই আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবে।

নারহট্র ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান-রুহুল আমিন তালুকদার বেলাল বলেন, কাহালু নির্বাচনী এলাকার পরিবর্তন চায়। তাই আমি সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়ে আধুনিক ও মডেল কাহালু উপজেলা গড়ার শেষ কাজটুকু করতে চাই। আশা রাখি কাহালু ও ফাঁপোর ইউপির সকল জনপ্রতিনিধি নারহট্র ইউনিয়ন পরিষদের মত বগুড়া জেলা পরিষদের ৩নং ওয়ার্ডবাসির সেবা করার সুযোগ দিবে।

স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম রুবেল বলেন, ফাঁপোর ইউপি ও কাহালু উপজেলার সকল জনপ্রতিনিধি আমার পরিবারকে ভালবাসে। আমি তাদের ভালবাসার প্রতিদান দিতে চাই। অবহেলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করতে পরিবর্তনের দরকার। দুনীতিতে ভরা ফাঁপোর ও কাহালু উপজেলা পরিষদের সকল জনপ্রতিদিধি আমাকে এই এলাকার পরিবর্তন করতে সুযোগ্য দিবে।

ফাঁপোর ইউপি আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ রাজু মন্ডল বলেন, আমার রক্তে আওয়ামী লীগের আদর্শ মিশে আছে। বর্তমানে এই কাহালু উপজেলা ও ফাঁপোর ইউনিয়নের অধিকাংশ রাস্তা চলাচলের অযোগ্য। তাই আমি আশাবাদী দল আমার সবকিছু যাচাই করে এবং তৃনমূলের জরিপের ভিত্তিতে সাধারণ সদস্য পদে আমাকেই দলীয় সমর্থন দিবেন। আর আমি সাধারণ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর অঙ্গিকার অনুসারে ইউনিয়নের প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌছে দিতে চাই।

কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল উদ্দিন কবিরাজ বলেন, কাহালু উপজেলার ও ফাঁপোর ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধি আমাকে বিপুল ভোট দিয়ে সাধারণ সদস্য নির্বাচিত করবেন। আসন্ন বগুড়া জেলা পরিষদ নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হয় তাহলে আমি নির্বাচন করবো।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ বলেন, তৃনমূলের জরিপের ভিত্তিতে আমরা তালিকা পাঠাবো। পরবর্তিতে দল যাকে চূড়ান্ত মনোনয়ন দিবে আমরা তার হয়েই কাজ করবো

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31