IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> গাবতলীতে জনপ্রিয়তার শীর্ষে যুবলীগ নেতা নুরুজ্জামান সিদ্দিকী

গাবতলীতে জনপ্রিয়তার শীর্ষে যুবলীগ নেতা নুরুজ্জামান সিদ্দিকী

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : আসন্ন বগুড়া জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভ‍াব্য প্রার্থীগণ প্রচার প্রচারণা চলমান রেখেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর সোমবার।

এ নির্বাচনকে ঘিরে জেলার গাবতলী উপজেলা ১০ নং ওয়ার্ডে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে ১০ নং ওয়ার্ড গাবতলী উপজেলার সকল সদস্য পদ প্রার্থীদের চেয়ে ভোটারদের ব্যতিক্রমী প্রচার প্রচারণায় ও ভোটারদের মৌখিক সমর্থনে এগিয়ে রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও বগুড়া জেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী।

তার পক্ষে গাবতলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ প্রকাশ্যে নুরুজ্জামান সিদ্দিকী পক্ষে ভোট ও সমর্থন কামনা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ জানান, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রনেতা ও বর্তমান বগুড়া জেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী।

এর কারণ হিসাবে তারা বলেন, উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধিদের বিপদ আপদের বন্ধু বিশিষ্ট সমাজ সেবক নুরুজ্জামান সিদ্দিকী। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার জনপ্রতিনিধিগণের সহিত সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সহযোগীতা করছেন৷ এজন্য জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে একজন হেভিওয়েট প্রার্থী হিসাবে ব্যাপক ভাবে আলোচনায় রয়েছেন তিনি। এ নির্বাচনে তিনি একমাত্র প্রার্থী যিনি সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলার জনপ্রতিনিধিগণ।

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্র লীগ নেতা ও বগুড়া জেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সিদ্দিকী নেপালতলী ইউনিয়নের এলাকার বাসিন্দা। তিনি নেপালতলী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম নুরুল ইসলাম আকন্দ -এর পুত্র। আওয়ামী লীগের পরীক্ষিত রাজনৈতিক, ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত নেপালতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত নেপালতলী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি ২০০০ সালে ২০০৪ বগুড়া আইন কলেজ ছাত্রলীগ সভাপতি ২০০৪ সালে গাবতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হয়ে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ও সক্রিয়। প্রতিটি পদে পরীক্ষিত দায়িত্ব পালনের পর বগুড়া শহর আওয়ামী যুব লীগের সদস্য ও বর্তমান বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিশ্চিত করে নুরেজ্জামান সিদ্দিকী জানান, স্থানীয় জনপ্রতিনিধিগণের দাবীর প্রেক্ষিতে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। স্থানীয় জনপ্রতিনিধিগণের ব্যাপক সারা পাচ্ছি। আশা করি তাদের মূল্যবান সমর্থন ও দোওয়া বিফলে যাবে না।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই তারিখ ১৮ সেপ্টেম্বর রোববার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ১৯ ও ২১ সেপ্টেম্বর সোমবার ও বুধবার, আপিল নিস্পতি ২২ ও ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শনিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর রোববার, প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর সোমবার, ভোট গ্রহণ ১৭ অক্টোবর সোমবার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31