IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আছে বলেই আমাদের নেতৃত্ব আছে : খাদ্যমন্ত্রী

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আছে বলেই আমাদের নেতৃত্ব আছে : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আছে বলেই, আমাদের নেতৃত্ব আছে। আর তাই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। সর্ব প্রথম তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছিল। তার কি অপরাধ ছিল? যিনি মহান মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিলেন। যিনি মহান মুক্তিযুদ্ধের সময় ডাক দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তুমি কে, আমি কে, বাঙ্গালী, বাঙ্গারী। যিনি জাতিকে স্বাধীন করে মাথা উচু করে দাঁড়ানো শিখিয়েছেন। সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে কাক ডাকা ভোরে এই জিয়াউর রহমানের নেতৃত্বে তাকে হত্যা করা হয়। আমাদের শেকড় কোথায়? জাতির পিতা বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ। সেই শেকড়ে যেতে হবে। সেই শেকড়ের কথা যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা মুক্তিযুদ্ধকে ভুলে যাবো, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে যাবো। যারা মুক্তিযুদ্ধের পেত্মাতা তাদের কাছে আত্মসমর্পন করে নিবো।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় ছিলো, তার আগে জাতীয় পার্টি ক্ষমতায় ছিলো। কি উন্নয়ন হয়েছে? আমার সালে ক্ষমতায় আসার আগ পর্যন্ত যদি নিয়ামতপুর, পোরশা সাপাহারকে বিশ্লেষন করতে যাই, উত্তরাধিকার সূত্রে এক কিলো রাস্তাও পাকা দেখতে পাই নাই, কোন ইউনিয়নে এক কিলো রাস্তাও পাকা দেখতে পাই নাই।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক হুমায়ন কবিরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, ডিজিটাল আর্কাইডও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শাহজামালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রশীদ।

এছাড়াও পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম বুলু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক উপস্থিত ছিলেন।

সম্মেলনে হুমায়ন কবিরকে সভাপতি, রায়হান কবির রাজুকে সাধারণ সম্পাদক, জুয়েল রানাকে সহ সভাপতি ও শাহজামালকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31