IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> নিয়ামতপুরে উপজেলা আ.লীগের বর্ধিত সভা

নিয়ামতপুরে উপজেলা আ.লীগের বর্ধিত সভা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্যমন্ত্রী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও পাড়ইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, মনোরঞ্জন মজুমদার মনা, আব্দুস সামাদ, সরকার কামাল হোসেন, সিরাজুল ইসলাম, নূরুল ইসলাম, আবেদ আলী দেওয়ান, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব আবেদ হোসেন মিলন।

সভায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সজল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপন, সহ দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ণ চেয়ারম্যান আব্দুর রাজ্জক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোকসেদ আলী, সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক ও চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু।

এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ওয়াসিম রেজা, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্দা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার কর্মকার, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জিএম, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ণ চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক।

এছাড়াও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক অবিনাষ মহন্ত, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রায়হান, যুগ্ম সম্পাদক শাহজামাল, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মাহবুবুল ইসলাম মাহমুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31