IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> জেলা পরিষদ নির্বাচন, পুঠিয়ার চার ইউনিয়নে আ.লীগ প্রার্থীর সভা

জেলা পরিষদ নির্বাচন, পুঠিয়ার চার ইউনিয়নে আ.লীগ প্রার্থীর সভা

ধূমকেতু প্রতিবেদক : আগামী ১৭ অক্টোবর আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে জয়যুক্ত করার লক্ষে রোববার (২৫ সেপ্টেম্বর) পুঠিয়া উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ :

বেলা ১১ টায় পুঠিয়া ইউনিয়ন পরিষদে বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান বদির সভাপতিত্বে এক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বানেশ্বর ইউনিয়ন পরিষদ:

বেলা ১২ টায় বানেশ্বর ইউনিয়ন পরিষদে বানেশ্বর ইউনিয়নের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

জিউপাড়া ইউনিয়ন পরিষদ:

দুপুর ১ টায় জিউপাড়া ইউনিয়ন পরিষদে জিউপাড়া ইউনিয়নের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জিউপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসনেয়ারা।

পুঠিয়া ইউনিয়ন পরিষদ:

দুপুর ৩ টায় পুঠিয়া ইউনিয়ন পরিষদে পুঠিয়া ইউনিয়নের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ খান।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম একরামুল হক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, আহসানুল হক পিন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ফারুক।

আরও বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য শরিফুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ, জিউপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুর রহমান জামাল, সংরক্ষিত আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য জেসমিন আরা খাতুন, পুঠিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হাকিম উদ্দিন, আমিনুল ইসলাম বকুল।

মতিবিনময় সভা সঞ্চালনা করেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সামাদ ও পুঠিয়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির কনক।

বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলাম। কোন কিছুর প্রত্যাশা করি নাই, আমার সবচেয়ে বড় পাওয়া আমি বীর মুক্তিযোদ্ধার খেতাব পেয়েছি। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই ঐ পরাজিত শক্তি পাকিস্তানী এদেশীয় এজেন্টরা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ৭৫এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে আরো পিছিয়ে দিয়ে আবারো পাকিস্তানী ধারায় দেশ পরিচালিত হচ্ছিলো। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা পৃথিবীর উন্নত ও সমৃদ্ধশালী দেশের কাতারে আমাদের দেশ বাংলাদেশ অবস্থান করতো কিন্তু সেটা হয় নি, ষড়যন্ত্রকারীরা সেটা চায় নি, তারা চায় নি বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াক।

তিনি আরও বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কাজে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি বঙ্গবন্ধুকন্যার একজন সামান্য কর্মী হিসেবে তাঁর এই উন্নয়ন কর্মকাণ্ডে আপনাদের সাথে নিয়ে অংশগ্রহণ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়ে আপনাদের উন্নয়ন ও সহযোগী হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। তাই আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে জেলার সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। আপনাদের ভোটে আমি বিজয়ী হলে এই বিজয় হবে আপনাদের, এই বিজয় হবে আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সহ সভাপতি আমানুল হাসান দুদু, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল ইসলাম বাবুল যুগ্ম সাধারণ আহসানুল হক পিন্টু, আসাদুজ্জামান আজাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, সদস্য খাইরুল বাশার শাহীন, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড সদস্য সালাউদ্দিন, ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল লতিফ সরকার, ৩ নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল, ৫ নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড সদস্য মন্টু, ৭ নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সদস্য রমজান আলী, ৯ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, ১, ২ ও ৩ নং ওয়ার্ড সদস্য ঝর্ণা বিবি, ৪, ৫ ও ৬ পারুল ৭, ৮ ও ৯ পারুল।

আরও উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান শেখ, ২ নং ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন, ৩ নং ওয়ার্ডের সদস্য ফরমান আলী, ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক, ৫ নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর হোসেন, ৯ নং ওয়ার্ডের সদস্য নওশাদ আলী, সংরক্ষিত আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ড সদস্য রজুফা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য শিরীনা খাতুন, জিউপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, ২ নং ওয়ার্ড সদস্য আনসার আলী, ৩ নং ওয়ার্ড সদস্য হুমায়ুন কবির, ৪ নং ওয়ার্ড সদস্য সান্টু ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল সালাম মন্ডল, ৭ নং ওয়ার্ড সদস্য মকলেসুর রহমান, ৮ নং ওয়ার্ড সদস্য আলী আকবর, সংরক্ষিত আসনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড সদস্য শারমিন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য হেলেনা বেগম।

এছাড়াও পুঠিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য শাহাবুল ইসলাম, ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল সরদার, ৩ নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন, ৪ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সদস্য বদিউজ্জামান, ৮ নং ওয়ার্ড সদস্য মুকুল হোসেন, সংরক্ষিত আসনের ১, ২ ও ৩ নং ওয়ার্ড সদস্য সাহারা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য খায়রুন্নেসা বেগম, কাটাখালি ও তাহেরপুর অঞ্চলের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক, সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31