IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> ‘জেলা পরিষদে জেলার লোককেই নির্বাচিত করুন’

‘জেলা পরিষদে জেলার লোককেই নির্বাচিত করুন’

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করছেন সতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আখতারুজ্জামান আখতার।

মঙ্গলবার (৪ অক্টোবর) বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় তিনি তার মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী প্রচারণা চালান।

এসময় তিনি ভোটারদের উদেশ্যে বলেন, রাজশাহী জেলা পরিষদে জেলার ভোটারই বেশি। রাজশাহী জেলাতে ১১৪৫ ভোট। আর রাজশাহী মহানগরে ৪১টি ভোট। বিপুল সংখ্যক ভোটারই জেলার। তাই জেলার লোকের সেবা করার জন্য জেলার লোককেই সুযোগ দিন। জেলা পরিষদে জেলার লোককেই নির্বাচিত করুন।

তিনি বলেন, বিগত সময়ে রাজশাহী জেলা পরিষদে সম্মানিত মেয়র, চেয়ারম্যান কাউন্সিলর এবং মেম্বারদের মূল্যায়ন করা হয়নি। পরিষদের অনেক কিছুই গোপন রেখে উন্নয়ন কর্মকান্ড থেকে বঞ্চিত করা হয়েছে। এবার আপনাদের মূল্যবান ভোট পেয়ে নির্বাচিত হতে পারলে আপনাদের সার্বিক মূল্যায়ন করাসহ সম্মানিত করা হবে।

তিনি ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, প্রত্যেকটি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে। নির্বাচিত হতে পারলে সেই দায়িত্বের সঙ্গী হয়ে আপনাদের পাশে থাকতে চাই। দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে যে অভিজ্ঞতা আমার হয়েছে তা কাজে লাগিয়ে আপনাদের সাথে নিয়ে দেশের চলমান উন্নয়নের মহাসড়কে হাটতে চাই।

তিনি ভোটারদের সতর্ক করে দিয়ে বলেন, কারো মিথ্যে আশ্বাসে প্রভাবিত হবেন না। ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে উন্নয়নের স্বার্থে নিজের বিবেক দিয়ে ভোট প্রদান করবেন।

চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতার মঙ্গলবার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা, যুগিপাড়া, হামিরকুৎসা, ঝিকড়া, বোয়ালকান্দি ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন ভোটারদের সাথে মত বিনিময় করেন। এসময় প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. আবু রায়হান মাসুদসহ কর্মী সর্মথকরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31