IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘ইভিএমে কারচুপির সুযোগ আছে, চ্যালেঞ্জ করার সুযোগ নেই’

‘ইভিএমে কারচুপির সুযোগ আছে, চ্যালেঞ্জ করার সুযোগ নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় সংসদ উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ইভিএমের নির্বাচনে আমাদের আস্থা নেই, জনগণেরও আস্থা নেই। এটাতে কারচুপি সুযোগ রয়েছে।

তিনি বলেন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্তরা সরকারের নির্দেশের বাহিরে যেতে পারে না। তারা যে ফলাফল ঘোষণা করবে তা মেনে নিতে হয়। এখানে ডকুমেন্ট থাকে না, তাই চ্যালেঞ্জ করার সুযোগ নেই। সুতরাং ইভিএমে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, বাংলাদেশে দুর্নীতি আর অব্যবস্থাপনার শীর্ষে রয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রয়োজনের অর্ধেকও নেই চিকিৎসক। লালমনিরহাট জেলার হাসপাতালগুলোতে অনেক চিকিৎসক পদ শূন্য। সংসদসহ মন্ত্রীকেও অনেকবার অনুরোধ করেছি। মন্ত্রীও অনেকবার আশ্বাস দিয়েছেন। কিন্তু ফলাফল তেমন পাই নাই।

তিনি বলেন, অবশের চিকিৎসক থাকলে সার্জারি থাকে না। সার্জারি থাকলে অবশ থাকে না। ফলে অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। এ চিত্র শুধু লালমনিরহাটে নয়, সারা দেশের সকল হাসপাতালের একই অবস্থা।

লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ছাবেদা বেগমের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টিএমএ মমিন, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি ও লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31