IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> ধামইরহাটে জেলা পরিষদ নির্বাচনের ভোট যুদ্ধে বিজয়ী নুরুজ্জামান

ধামইরহাটে জেলা পরিষদ নির্বাচনের ভোট যুদ্ধে বিজয়ী নুরুজ্জামান

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জেলা পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র ৪ ভোট বেশি পেয়ে পুনরায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছে নুরুজ্জামান হোসেন।

সোমবার (১৭ অক্টোবর) ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ গ্রহণে ১১৯ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দুপুর আড়াইটায় ভোট গনণা শেষে ফলাফলে ৬১ ভোট (হাতি মার্কা) পেয়ে জেলা পরিষদের ৫নং ওয়ার্ডে (ধামইরহাট) সদস্য নির্বাচিত হন সাবেক জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম (তালা মার্কা) পেয়েছেন ৫৭ ভোট।

অপরদিকে সংরক্ষিত মহিলা আসনে আনজুয়ারা বেগম (হরিন মার্কা) পেয়েছেন, ৪৭ ভোট, নিলু আকতার (বই মার্কা) পেয়েছেন ৩৭ ভোট, ফাতেমা জিন্নাহ (টেবিলঘড়ি) পেয়েছেন ২৭ ভোট, ছালেমা খাতুন (মাইক মার্কা) পেয়েছেন ৬ ও সাবিনা বেগম (ফুটবল মার্কা) পেয়েছেন ১ ভোট।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নিলয় রহমান, ওসি মোজাম্মেল হক কাজীসহ পুলিশ ও আনসার বাহিনী। প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31