IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> ‘বিএনপির আমলে তেল-সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে’

‘বিএনপির আমলে তেল-সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে’

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দূর্নীতিতে জড়িয়ে পড়েছে। বিএনপির আমলে তেল-সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। বিদ্যুতের জন্য জীবন দিতে হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের সিংড়ায় ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৮৫০০ জন কৃষকদের মাঝে বিনামুল্যে সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, মুগের বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পলক।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু সবসময় কৃষকদের পাশে ছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন খালি না থাকে। তিনি সমবায়ের মাধমে কৃষকদের সহযোগিতা করেছেন। তিনি কৃষকদের জন্য যা করেছেন তা এখন অন্য দেশের প্রধানরা অনুসরণ করেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতই কৃষকদের পাশে রয়েছেন। মহামারী করোনা মোকাবিলা করে দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন বঙ্গবন্ধুকন্যা।

পলক বলেন, আমার চলনবিলের কৃষকরা যে ফসল উৎপাদন করেন সেই ফসল সিংড়ার মানুষের চাহিদা মিটিয়ে সারা দেশের মানুষের চাহিদা মেটায়। মাত্র ১৩ বছরে চলনবিলের রাস্তা ঘাটের অনেক উন্নয়ন হয়েছে। এতে করে কৃষকরা যানবাহনের সুবিধা পেয়েছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31