IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট
Home >> রাজনীতি >> লিড নিউজ >> দলীয় সিদ্ধান্ত উপেক্ষা, আ.লীগ ও বিএনপি নেতা বহিস্কার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা, আ.লীগ ও বিএনপি নেতা বহিস্কার

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা পৌরসভায় অনুষ্ঠেয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনের অংশ নেওয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র আক্কাছ আলী ও বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনকে বহিস্কার করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর’২২ বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগ ও বিএনপির এই দুই নেতা। ওই দুই দলের নেতারা জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় তাদের বহিস্কার করা হয়েছে।

গত ২১ ডিসেম্বর’২২ রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার স্বাক্ষরিত এক পত্রে জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলীর বহিস্কার আদেশ বিষয়ে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্থানীয় সরকার নির্বাচন জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিন্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় গঠণতন্ত্র মোতাবেক জেলা কমিটির সদস্য আক্কাছ আলীকে সকল পদ থেকে বহিস্কার করার সিদ্ধান্তে আদিষ্ট হয়ে পত্র প্রেরণ করা হলো। 

আক্কাছ আলী বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতি করছি। তাই তৃণমূলের দাবির কাছে নির্বাচনে অংশ নিয়েছি। বহিস্কার প্রসঙ্গে বলেন, আমি কোন চিঠিই পাইনি। দলীয় গঠণতন্ত্র মতে জেলা কমিটি রেজুলেশন করে কেন্দ্রে পাঠাবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক চিঠি দিয়ে জানাবে।

অপরদিকে গত ২১ ডিসেম্বর’২২ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক পত্রে বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনকে বহিস্কার আদেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে পৌর নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কামাল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল হোসেন জানান, বহিস্কার সংক্রান্ত কোন চিঠি পত্র আমি পাইনি। 

জানা গেছে, দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা পরিষদ,পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ-বিএনপির ওই দুই নেতাসহ চলতি বছর পর্যন্ত ১১ বছরে দুই দলের ১১ জনকে বহিস্কার করা হলো।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে আড়ানি পৌরসভার উপ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী নজরুল ইসলামের বিপক্ষে নির্বাচন করায় বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হোসেনকে বহিস্কার করা হয়। নির্বাচনে নজরুল ইসলাম মেয়র নির্বাচিত হন। ২০১৫ সালে ওই পৌর সভায় মেয়র পদে দলীয় মনোনয়ন পান তোজাম্মেল হক। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেন, সাবেক মেয়র নজরুল ইসলাম। পরে তাকেও বহিস্কার করা হয়। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী প্রভাষক জাহাঙ্গীর হোসেনের বিপক্ষে নির্বাচনে অংশ নেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। দলীয় সিদ্ধান্তে তাকে বহিস্কার করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জানান, আবেদনের প্রেক্ষিতে তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাউসা ইউনিয়নে দলীয় মনোনয়ন পান শফিকুল ইসলাম। তার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ তুফান। চকরাজাপুর ইউনিয়নে দলীয় প্রার্থী ডিএম বাবুল মনোয়ার এর বিপক্ষে নির্বাচন করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল আযম। দলীয় গঠণতন্ত্র মোতাবেক তাদের বহিস্কার করা হয়। বাউসা ইউনিয়নে নুর মোহাম্মদ তুফান ও চকরাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন ডিএম বাবুল মনোয়ার।

২০২১ সালে অনুষ্ঠিত আড়ানি পৌর নির্বাচনে দলীয় প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি শাহীদুজ্জামানের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী।

পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন জানান, মুক্তার আলী ও ওয়ার্ড এর সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৪জনকে বহিস্কার করা হয়। নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী।

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আজিজুল আযম জানান, বহিস্কার প্রত্যাহারের জন্য কেন্দ্রে আবেদন করলে সাধারন ক্ষমা ঘোষণা করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু বলেন, বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচন করছেনা। কিন্তু দলীয় সিন্ধান্ত উপেক্ষা করে বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বাঘা পৌর সভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন । বিএনপির কেন্দ্রীয় কমিটি বিষয়টি অবগত হয়ে তাকে বহিস্কার করেছে। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হলেই সে অটো বহিস্কার হয়ে যায়। এর পরেও রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার স্বাক্ষরিত পত্রে বিদ্রোহী মেয়র প্রার্থী আক্কাছ আলীর বহিস্কারের বিষয়টি পরিস্কার করে জানানো হয়েছে। এর আগে যাদের বহিস্কার করা হয়েছিল, দলীয় সিদ্ধান্তে তাদের সাধারন ক্ষমা ঘোষনা করা হয়েছে। তবে তারা দলীয় কোন পদে থাকতে পারবেননা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31