IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন’

‘সরকার পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন’

ধূমকেতু নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পরিবর্তন যদি কেউ চান, নির্বাচনে আসুন। ১০ ডিসেম্বর, ৩০ ডিসেম্বর তারা যে হাঁক-ডাক দিয়েছে, শেষ পর্যন্ত ঘোড়া ডিম পাড়লো। এই সব হাঁক-ডাকে ঘোড়াও হাঁসে।

বৃহস্পতিবার তেজগাঁওয়ের সড়ক ভবনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে বলেছিল, দেশ সংঘাতের দিকে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। সরকার পতন হবে, শেখ হাসিনা এগুলো ভয় পায় না। একমাত্র আল্লাহ ছাড়া শেখ হাসিনা কাউকে ভয় পায় না।

রংপুর সিটি করপোরেশন ও গাইবান্ধার নির্বাচনের উদহারণ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। সরকারের পরিবর্তন যদি কেউ চান, নির্বাচনে আসুন।

শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, যে দলের ঘরে গণতন্ত্র চর্চা করে, দেশে গণতন্ত্র বিকশিত করে। গণতন্ত্র এই দেশে স্বৈরশাসকদের হাতে পিষ্ট হয়েছে। আজকে শেখ হাসিনা গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছেন।

অযথা সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের বিরোধীতা করে ওবায়দুল কাদের বলেন, প্রয়োজন ছাড়া যে সব সরকারি কর্মকর্তা বিদেশে ভ্রমণ করতে যায়, এটা আমাদের ভাবায়। সরকারি চাকরীজীবীদের কোনো একটা কারণ দেখিয়ে বিদেশে যেতেই হবে। এই বিদেশ ভ্রমন কেন? অনেকে চিকিৎসার কথা বলে যায়, কেউ কেউ হয়তো আসলেই চিকিৎসা করতে যায়। সব বিষয়ে বাস্তবতা উপলব্ধি করতে হবে।

প্রকৌশলীদের সৎ থাকার পরামর্শ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমাদের রেমিটেন্স বাড়তে শুরু করেছে।

নিরাপদ সড়কের আইনের বিধিমালা প্রকাশিত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অনেক দিন আগে সড়ক পরিবহন বিলটি নিরাপদ সড়ক পরিবহনের এই বিলটি সংসদে পাশ হয়েছে। বিধি প্রণীত না হওয়ায় এই আইনটির বাস্তবায়ন প্রক্রিয়া প্রলম্বিত হয়ে যায়। আজকে নতুন বছরের প্রত্যাশিত বাস্তবায়ন প্রক্রিয়ায় সড়ক পরিবহন আইনের বিধিমালা প্রকাশিত হয়েছে এবং বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সড়ক যোগাযোগ জরুরি হয়ে পড়েছে। কাজে-কর্মে প্রকৌশলীদেরও স্মার্ট হতে হবে। তবেই আমাদের স্মার্ট সড়ক যোগাযোগ ব্যবস্থা করা সম্ভব।

সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি সৈয়দ মঈনুল হাসানের সভাপতিত্বে সম্মলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইসহাক ও সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31