IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘প্রধানমন্ত্রীর উন্নয়নে মুগ্ধ হয়ে নৌকায় আস্থা স্থাপন করেছে মানুষ, প্রমাণ হবে ২৯ জানুয়ারি’

‘প্রধানমন্ত্রীর উন্নয়নে মুগ্ধ হয়ে নৌকায় আস্থা স্থাপন করেছে মানুষ, প্রমাণ হবে ২৯ জানুয়ারি’

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সম্প্রতিককালে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ করে গেছেন। সেখানে আমরা দেখেছি ৫/৭ হাজারের বেশি মানুষ তারা আনতে পারেনি। তার কয়েকদিন পরে সেখানেই আমরা দেখাতে চাই এই রাজশাহী অঞ্চলের মানুষ নৌকার প্রতি আস্থা স্থাপন করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ হয়ে নৌকার প্রতি ঝুঁকে পড়েছে, সেটি আমরা ২৯ জানুয়ারি প্রমাণ করবো ইনশাল্লাহ।’

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ঐতিহাসিক মাদ্রাসা মাঠ আমরা প্রাথমিক পরিদর্শন করলাম। এই মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একাধিক জনসভা করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। ২৯ জানুয়ারি শুধু মাদ্রাসা মাঠই নয়, পুরো রাজশাহী লোকে লোকারণ্য হয়ে যাবে।

পরিদর্শনকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা ও মহানগরের যৌথ সভাঃ রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে বৃহষ্পতিবার বিকাল ৪টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম আখতার জাহান।

সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

সভার সিদ্ধান্ত সমূহ :

১. রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ে ১০টি উপ-কমিটি গঠন করা হয়। পরবর্তীতে উপ-কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হবে।

২. রাজশাহী জেলা ও মহানগরে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে।

৩. আগামী ১১ জানুয়ারি বুধবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহ্ফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদু, জাকিরুল ইসলাম সান্টু, এ্যাড. ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ এস.এম একরামুল হক, এ্যাড. শরিফুল ইসলাম শরীফ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু।

আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান, এ্যাড. আব্দুস সামাদ সহ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31