IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> বাঘায় ছাত্রলীগের অফিস ভাঙচুরের অভিযোগ, পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

বাঘায় ছাত্রলীগের অফিস ভাঙচুরের অভিযোগ, পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের অফিস ভাঙচুরের অভিযোগে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে কবির হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী বাদি হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় প্রধান আসামী করা হয়েছে বাঘা পৌর সভার নব নির্বাচিত মেয়র আক্কাছ আলীকে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১০ জানুয়ারী) রাতে উপজেলার দক্ষিন মিলিক বাঘার মৃত আবুল কালামের ছেলে কবির হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

কবির হোসেন তার এজাহারে উল্লেখ করেছেন, মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে বাড়ি থেকে রের হয়ে দেখেন, মামলার প্রধান আসামী পৌরসভার কলিগ্রাম এলাকার বাসিন্দা মৃত সোলায়মান হোসেনের ছেলে আক্কাছ আলীর নের্তৃত্বে মামলার অন্যান্য আসামীগণ লোহার রড, পাইপ, চাইনিজ কুড়াল, লাঠি নিয়ে বাঘা টেলিফোন একচেঞ্জের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের অফিসে অনাধিকার প্রবেশ করে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি ভাঙচুর করে। তাদের নিষেধ করলে আসামীরা মারার জন্য ধাওয়া করে। রাস্তায় দৌড়ে গিয়ে চিৎকার করতে থাকলে আসামীরা অফিস থেকে বের হয়ে অফিসের সামনের একটি মোটর সাইকেল লোহার পাইপ দিয়ে ভাঙচুর করে। এতে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ীদের কেউ কথা বলতে চাননি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, অফিস, বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

পরাজিত নৌকার প্রার্থী শাহিনুর রহমান পিন্টু বলেন, তার সমর্থকদের বাড়িতে হামলা, হুমকি ও বাড়ি ভাংচুর করা হয়েছে মর্মে এর আগেও মামলা দায়ের করা হয়েছে।

এসব অভিযোগ অস্বিকার করে বাঘা পৌরসভার নবনির্বাচিত মেয়র আক্কাছ আলী বলেন, আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জনগণের সমর্থন নিয়ে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সহিংসতাকে আড়াল করতে নির্বাচনে আমার কোন ক্যাম্প ছিলনা। নির্বাচনী প্রচারনা করতে গিয়ে নৌকার সমর্থকরা প্রতিটি ধাপে ধাপে প্রতিবন্ধকতা করেছেন। জনগন আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। নৌকার প্রার্থী পরাজিত হওয়ার পর থেকে আমার সমর্থকদের হুমকি দিচ্ছে। তারা নিজেরাই বিভিন্নস্থানে ভাঙচুর করে আমার ও সমর্থকদের উপর মামলা দিচ্ছে এবং পুলিশকে দিয়ে হয়রানি ও আটক করানো হচ্ছে। যে মামলা দু’টি করা হয়েছে তা মিথ্যা অভিযোগ এনে করা হয়েছে বলে দাবি তার। তবে মামলা দুটিতে জামিন নিয়েছেন বলে জানান মেয়র।

মামলার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন,অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31