IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> চৌবাড়িয়া বণিক সমিতির নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান ময়না

চৌবাড়িয়া বণিক সমিতির নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান ময়না

ধূমকেতু প্রতিবেদক, তানোর : ঐতিহ্যবাহী চৌবাড়িয়া বাজারের বণিক সমিতির ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আব্দুস সাত্তার সরকারের জন্য ভোট চেয়ে প্রচার-প্রচারনা করেছেন তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না ও মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।

রোববার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় চৌবাড়িয়া বাজারে সভাপতি পদপ্রার্থী আব্দুস সাত্তার সরকারের পক্ষে ভোট চেয়ে এ জনসংযোগ করেন তারা।

এসময় তাদের সাথে জনসংযোগে উপস্থিত ছিলেন, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, কামারগাঁ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন প্রামানিক, কামারগাঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক নির্মল সরকার, ওয়ার্ড মেম্বার লুৎফর রহমান প্রমুখ।

জানা গেছে, আগামী ২১ জানুয়ারি শনিবার নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের আমেজ বিরাজ করছে। প্রার্থীদের পোষ্টার আর ফেস্টুন ব্যানার স্টিকারে ছেয়ে গেছে গাড়ি ঘোড়া থেকে শুরু করে বাজারের অলিগলি। নির্বাচনে বিভিন্ন পদে ব্যাসায়ীরা ভোট করলেও সভাপতি পদে ভোট করেছেন মাত্র দু’জন। আর সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা ভোটে বিজয়ী লাভ করেছেন সোনালী ট্রেডার্সের স্বত্ত্বা অধিকারী মুন্টু সোনার। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থাপনা কমিটি রেডি করা হয়েছে।

চৌবাড়িয়া বাজারের দ্বি-বার্ষিক নির্বাচনে ৪৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুর্নীতিমুক্ত এবং বাজারের ব্যবসায়ীদের স্বার্থে নতুন কমিটি কাজ করবেন এমন প্রত্যাশা করছেন বাজারের ব্যবসায়ীরাসহ সকল জনসাধারণ গন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31