IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> প্রধানমন্ত্রীর জনসভায় রাজশাহীতে তিল ধারণের ঠাঁই থাকবে না : লিটন

প্রধানমন্ত্রীর জনসভায় রাজশাহীতে তিল ধারণের ঠাঁই থাকবে না : লিটন

ধূমকেতু প্রতিবেদক : আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দুপুর আড়াইটায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-৩ হাসান জাহিদ তুষারসহ প্রতিনিধিবৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এতোটাই বেশি দৃশ্যমান হয়েছে, মানুষ এখন সরাসরি তা দেখতে পাচ্ছে, তার সুফল ভোগ করছে। সারাদেশের মতো আমাদের রাজশাহী বিভাগেও ব্যাপক উন্নয়ন হয়েছে। পাবনার রূপপুরে ২৪০০ মেগাওয়াটের পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে, এই বছরের মধ্যে তার প্রথম পর্ব চালু হয়ে যাবে-ইনশাল্লাহ। একই সঙ্গে হাটিকুরুল থেকে বাংলাবান্ধা সীমান্ত পর্যন্ত ফোরলেন সড়ক নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

এছাড়া নদী ড্রেজিং, চারঘাট-বাঘা এলাকায় প্রায় ৭৬২ কোটি টাকা ব্যয়ে নদীর ধার বাঁধাই করার কাজ চলমান রয়েছে, রাস্তা প্রশস্তকরণ চলছে এবং শুধুমাত্র রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নের মধ্যে প্রধানমন্ত্রী প্রায় দুই হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন, সেই মেগা প্রজেক্টের কাজ চলছে। সিটির বাইরে অন্যান্য গ্রামীণ যে জনপদ আছে, সেখানে অসংখ্য আধুনিক স্কুল-কলেজ, প্রাইমারি চিকিৎসাকেন্দ্রে সেবা পাচ্ছে এবং সিটির বাইরে গ্রামীণ জনপদে মানুষের অন্যান্য সুযোগ-সুবিধা প্রয়োজন, মানুষ তা অকাতরে পাচ্ছে।

মেয়র খায়রুজ্জামান লিটন আরও বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় আসার জন্য নারীদের মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। নারীরা উপলব্ধি করতে পেরেছেন যে, শেখ হাসিনা মানেই নারীদের ক্ষমতায়ন, নারীদের ভাগ্যের পরিবর্তন এবং নারীরা সংসারে একটা যে কর্তৃত্ব পালন করেন, নেত্রীর এই অবদানের কারণে নারীরা তাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে নৌকা মার্কায় দলে দলে ভোট দেবেন-এটা আমরা বিশ্বাস করছি।

খায়রুজ্জামান লিটন আরও বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি। মহানগর পর্যায়ে ও জেলা পর্যায়ে সভা করেছি, বিভিন্ন কমিটিগুলো করেছি। এরপর বিভাগীয় পর্যায়ে আমাদের নয়টি সাংগঠনিক জেলা, তাদেরকে নিয়ে কমিটি গঠন করেছি। স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সভা করেছেন। আগামী ২১ জানুয়ারি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ রাজশাহীতে আসবেন, তাঁরাও বিভাগীয় পর্যায়ে মিটিং করবেন। আমরা পাশ্বর্বতী জেলাগুলোতেও যাচ্ছি, প্রতিটি জেলাতেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। যতদিন যাবে আমাদের প্রস্তুত ততবেশি ব্যাপকভাবে অনুভূত হবে। এই মাদ্রামা মাঠ শুধু নয়, মাঠের পাশে যে ঈদমাঠ আছে সেটি সহ পুরো শহর লোকে লোকারণ্য হবে। মাঠ কানাই কানাই পরিপূর্ণ হয়ে শহরে তিল ধারণের ঠাঁই থাকবে না।

গত ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির সমাবেশ সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, গত ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির ওই কর্মসূচিকে যদি জনসভা বলা হয়, তাহলে জনসভা শব্দটিকেই ছোট করা হয়। কারণ সেটা ছিল ছোট-খাটো একটা সমাবেশ, ৫/৭ হাজার মানুষ নিয়ে। তাদের কথিত ঘাঁটিতে তাদের লোক প্রদর্শন, শক্তি প্রদর্শন হাস্যকর ছিল এবং ফ্লপ ছিল। সেই তুলনায় আমরা দেখাতে চাই আমাদের প্রধানমন্ত্রী উন্নয়নের কাণ্ডারি, তাঁর জনসভায় যে পরিমাণ নারী-পুরুষ আসবে, তাতে আমাদের সামনের দিনের লড়াই সংগ্রাম, বিএনপির লড়াই সংগ্রাম প্রতিহত করা এবং আগামী নির্বাচনে আমাদের বিজয়-এসব কিছুর একটা ছাপ আমরা পাব ইনশাল্লাহ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31