IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে জেলা ও মহানগর আ.লীগের যৌথ সভা

প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে জেলা ও মহানগর আ.লীগের যৌথ সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে বুধবার (২৫ জানুয়ারী) সন্ধ্যা ৬.১৫ মিনিটে কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম আখতার জাহান।

সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।

সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ২৯ জানুয়ারি জাতির পিতা ব ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিনত করার লক্ষ্যে রাজশাহীর প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দিপনা সৃষ্টি হয়েছে। আসন্ন শেখ হাসিনার জনসভা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জনসভা সফল করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহŸান জানাচ্ছি। আশা করি এই জনসভা মাদ্রাসা ময়দান ছাড়িয়ে মূল সড়ক ও মহাসড়কে জনগণ বিস্তৃত হবে।

মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্ত সমূহ :

১. আগামী ২৭ তারিখ শুক্রবার বিকাল ৪টায় নগরীর প্রতিটি ওয়ার্ডে একযোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।

২. আগামী ২৮ তারিখ শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, রাজশাহী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মাহ্ফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, বদরুজ্জামান খায়ের।

আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমানুল হাসান দুদু, জাকিরুল ইসলাম সান্টু, এ্যাড. ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ এস.এম একরামুল হক, এ্যাড. শরিফুল ইসলাম শরীফ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাবলু, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান, এ্যাড. আব্দুস সামাদ, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিলীপ কুমার সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি সহ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31