IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের সর্ববৃহৎ হবে : লিটন

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের সর্ববৃহৎ হবে : লিটন

ধূমকেতু প্রতিবেদক : আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষ্যে বিভিন্ন পেশাজীবী, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। এই বছরটি উদ্বোধনের বছর। একের পর এক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। স্বপ্নের পদ্মা সেতু ও মেট্রোরেলে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলও উদ্বোধনের অপেক্ষায়। পাবনার রূপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম পর্যায়ের উদ্বোধন হবে এই বছরেই। প্রধানমন্ত্রী ব্যাপক উন্নয়ন করেছেন, যার সুফল মানুষ পাচ্ছেন। দেশের উন্নয়ন নিয়ে যারা মিথ্যাচার করেছে, তাদেরকে দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা‘র সরকার যেটি বলে, সেটি বাস্তবায়ন করেন।

রাসিক মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন। সারাদেশের ন্যায় রাজশাহীর সকল উন্নয়নের অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নে দুই হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। সেই প্রকল্পের মাধ্যমে রাজশাহী মহানগরীকে সাজানো হচ্ছে। রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বিকেএসপি সহ নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। চামড়া শিল্পপার্ক প্রতিষ্ঠার কাজও এগিয়ে চলেছে। এভাবেই রাজশাহী এগিয়ে যাচ্ছে।

মেয়র আরও বলেন, রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে জানুয়ারি মাসের শুরু থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। রাজশাহীর পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় গিয়ে সভা-সমাবেশ ও প্রচার মিছিল করা হয়েছে। সব জায়গায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের সর্ববৃহৎ হবে, মানুষের কাছে জনসভাটি স্মরণীয় হয়ে থাকবে।

সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। উন্নয়নের ছোঁয়ায় রাজশাহীও বদলে গেছে। প্রশস্ত সড়ক, পরিচ্ছন্ন পরিবেশ, আলোকায়নসহ সর্বক্ষেত্রে রাজশাহী মহানগরীর উন্নয়ন হয়েছে। যার সুফল পাচ্ছেন এ অঞ্চলের মানুষ। এই নগরীর সুনাম দেশ ও বিদেশে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর জনসভায় স্বর্তস্ফুঃভাবে উপস্থিত হয়ে তাঁকে কৃতজ্ঞতা জানাতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর জনসভায় মানুষের ঢল নামবে-সেটিই আমরা দেখতে পাচ্ছি।

সভামঞ্চে উপস্থিত থেকে বক্তব্য দেন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় কুমার ভৌমিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুনবী নবী অনু।

সভায় বিভিন্ন পেশাজীবী, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জনসভায় সফল করতে ও রাজশাহীর উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31