IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> প্রধানমন্ত্রীর আগমণে জনসমুদ্রে রুপান্তর হবে রাজশাহী : ফারুক চৌধুরী

প্রধানমন্ত্রীর আগমণে জনসমুদ্রে রুপান্তর হবে রাজশাহী : ফারুক চৌধুরী

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৯ জানুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভা রাজশাহী জুড়ে জনসমুদ্রে রুপান্তর হবে। প্রধানমন্ত্রীকে দেখাতে হবে তানোর গোদাগাড়ী নৌকার ঘাটি। আপনারা ফিরোজ চত্বরে উপস্থিত হবেন, সেখান থেকে ৩০-৪০ হাজার নেতাকর্মী নিয়ে লালক্যাপ পরে মিছিল নিয়ে জনসভাস্থলে যাওয়া হবে। আমি থাকব সামনে।

যারা ত্যাগী বলে দাবি করেন, বিগত ২০০১ সালের আগে কোথায় ছিল তারা। পোষ্টার লাগানোর লোক পাওয়া যায়নি। এই এলাকা ছিল সন্ত্রাসের আস্থানা। শুধু তানোর গোদাগাড়ী না পুরো রাজশাহী অঞ্চল সন্ত্রাসের রাজত্ব ছিল। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সবকিছু তছনছ করে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করা হয়েছে। বিএনপি জামাত নানাভাবে দেশ বিরোধী গুজব ছড়াচ্ছে।

তারা বলছে দেশ দেওলিয়া হয়ে গেছে, ব্যাংকে টাকা নাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে দেশ খাদ্যে ভরপুর সে দেশ দেওলিয়া হয় না। আসলে তারা দেশের ভালো চায় না। যেমন আগে তানোরে রাস্তা ঘাট নিয়ে নানা গুজব ছড়াতো তারা। কিন্তু এখন আর সেটা পারেনা, অথচ আমাদের মধ্যে কিছু পথহারা ব্যক্তিরা বিএনপির বিটিম হয়ে কাজ করছে।

তাদেরকে বলতে চায়, ২০০১ সালের আগে এই তানোরে আওয়ামী লীগের কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হয়েছে। তারা এসব দেখতে পায়না। আবার গত ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা প্রচারের নামে আমার শহীদ পিতা ও আমাকে নিয়ে পাগলের প্রলোপ বকেছেন। প্রধানমন্ত্রীর জনসভায় দলমত নির্বিশেষ সবাই উপস্থিত হবেন, কারন আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা দিবেন। যারা কোনভাবেই যেতে পারবেন না তাদেরকে অনুরোধ করে বলব টিভিতে শুনবেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) শেষ বিকেলের দিকে তানোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি ওমর ফারুক চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরিফ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা লীগের সভাপতি সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান কৃষকলীগের সম্পাদক আবু বাক্কার সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, কৃষকলীগের উপজেলা সভাপতি রাম কমল সাহা, পাচন্দর ইউপি চেয়ারম্যান সভাপতি আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান সভাপতি নাজিমুদ্দিন বাবু, মুন্ডুমালা পৌর সম্পাদক আমির হোসেন আমিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, যুবলীগ সম্পাদক জুবায়ের ইসলাম।

এছাড়াও জেলা সৈনিক লীগ সম্পাদক মাহবুর রহমান মাহাম, প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক, যুবলীগ নেতা ওহাব সরদার, আলি হোসেন, লুৎফর রহমানসহ উপজেলার সাত ইউপি ও দুই পৌরসভার আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31