IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> নন্দীগ্রামে বাঁধার মুখে বিএনপির পদযাত্রা, আহত ৩

নন্দীগ্রামে বাঁধার মুখে বিএনপির পদযাত্রা, আহত ৩

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে পুলিশি বাঁধার মুখে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

পদযাত্রা কর্মসূচি পালন করে বাড়ি ফেরার পথে হাটকড়ই বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ভাটগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রুকোনুজ্জামানকে পথরোধ করে বেদম মারপিট করে। এছাড়াও আব্দুল হাকিমের একটি মোটর সাইকেল ভাঙচুর করে তাঁরা।

অপরদিকে কল্যাণনগর রাস্তায় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়াকেও মারপিট করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে উপজেলার ৫টি ইউনিয়নে বিএনপি পদযাত্রা কর্মসূচির আয়োজন করে। বিকেল ৩টায় বুড়ইল ইউনিয়নের কদমকুড়ি তিনমাথায় বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচির প্রস্তুতি নিলে পুলিশ সেখানে বাঁধা দিয়ে তাঁদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। পরে তাঁরা অন্যত্র কর্মসূচি পালন করেছে বলে বিএনপি নেতারা দাবি করে। এভাবে প্রতিটি ইউনিয়নে পুলিশি বাঁধার মুখে পড়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর জানান, পুলিশের বাঁধার মুখেও আমাদের পদযাত্রা কর্মসূচি সফল হয়েছে। পদযাত্রা কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী ফোক্কার বাহিনীর হামলায় আমাদের ৩জন নেতা গুরুত্বর আহত হয়েছে এবং একটি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী ফক্কার বলেন, বিএনপি নাশকতার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করি। আমাদের ২জন আহত হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে কোন পক্ষ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31