IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> রাণীনগরে আ.লীগের সভাপতি বাচ্চু, সম্পাদক মুক্তাদি

রাণীনগরে আ.লীগের সভাপতি বাচ্চু, সম্পাদক মুক্তাদি

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে আবু বকর সিদ্দিক বাচ্চুকে সভাপতি এবং মুক্তাদি খন্দকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।

কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী দুলালের সভাপতিত্বে এবং সুবাস চন্দ্র বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্ধোধন করেন নওগাঁ-৬, (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক হাসানুর আল মামুন।

আরও বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাস আলী, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বারেক মোল্লা, সহ সভাপতি ফরিদা পারভিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদিকা শামীম আরা পারভিন লিজা, উপজেলা কৃষকলীগ নেতা সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে বিকেল সাড়ে চারটায় আবু বকর সিদ্দিক বাচ্চুকে সভাপতি এবং মুক্তাদি খন্দকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31