IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> রাজশাহীতে নৌকার পক্ষে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের সভা

রাজশাহীতে নৌকার পক্ষে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের সভা

ধূমকেতু প্রতিবেদক : আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে নগরীর পদ্মাপাড়ের মুক্তমঞ্চ এলাকায় আগত দর্শনার্থীদের মাঝে বিগত সময়ের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন, রাজশাহী মহানগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েট ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও খায়রুজ্জামান লিটনকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়৷

গণসংযোগ শেষে ‘নোঙর’ রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী সিটি নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। সভা থেকে আগামী নির্বাচন পর্যন্ত সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন টিম হয়ে গণসংযোগ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা শাহেন আলী শাহ শোভার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম রশিদ, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দীন মোহাম্মদ, সাবেক প্রচার সম্পাদক রোকনুজ্জামান রোকন, জামাত শিবিরের নৃশংস হামলার শিকার আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য অরবিন্দ দত্ত বাপ্পী, সাবেক সহ সম্পাদক আশিক হোসেন দিপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হোসেন বিপ্লব, রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ, নাইম রহমান নিবিড়, রাবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাসুদ রানা, সাবেক সমাজসেবা সম্পাদক শাওন সরকার, রুয়েট ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুব্রত কুমার ঘোষ জনি।

এছাড়াও মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ববিন খান, মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ঝিলিক, সাবেক উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক শান্তা শেখ, বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান তুহিন, শাহ মখদুম থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তাদির নুর মাসুদ, মতিহার থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুল্লাহ মাহমুদ দীপ উপস্থিত ছিলেন।

যৌথভাবে সভা সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অরবিন্দ দত্ত বাপ্পী ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা।

গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর, রাবি ও রুয়েট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31