IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

রাসিক নির্বাচনে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী খায়রুজ্জামান

লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে সমর্থন দিয়ে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল রাজশাহী।

মঙ্গলবার (২ মে) নগরীর রাণীবাজারস্থ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে ১৪ দল রাজশাহীর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সভায় আওয়ামী লীগের মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচন পরিচালনা কমিটি ও উপ-কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

১৪ দল রাজশাহীর সমন্বয়ক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।

আরও উপস্থিত ছিলেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, মহানগর নাপের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাসেত হোসেন প্রামিণিক, সাম্যবাদী দলের সম্পাদক এসএম ওমর ফারুক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, আইন সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ প্রমুখ।

সমন্বয় সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমরা ১৪ দল জোটগতভাবে আন্দোলন করেছি, সরকার গঠন করে এখন পর্যন্ত জোটগতভাবেই আছি। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ১৪ দলগতভাবেই আমরা মোকাবেলা করতে চাই। যারা প্রার্থী হবেন, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে আমরা জয়লাভ করতে চাই। শুধু সিটি কর্পোরেশন নির্বাচন নয়, এরপরে জাতীয় সংসদ নির্বাচনও আমরা জোটগতভাবেই করবো ইনশাল্লাহ।

জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, ‘এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না।’ আমরা দেখাতে চাই নির্বাচনে প্রচুর পরিমানে মানুষ ভোট প্রদান করবে, শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ।

খায়রুজ্জামান লিটন আরও বলেন, আমরা জানি না বিএনপি প্রার্থী দিবে কি দিবে না। তারা এবারো অতীতের মতো কুটকৌশল প্রয়োগ করতে পারে। সেটির বিষয়ে সতর্ক থেকে আমরা নির্বাচনে জয়ী হতে চাই।

রাসিক মেয়র বলেন, রাজশাহীর যে উন্নয়ন করেছি, সেটি দেখে মানুষের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। তারপরও যারা উন্নয়ন দেখেও চোখ বন্ধ করে রাখেন, সে রকম গোষ্ঠী থাকতে পারে, তাদের কথা ভিন্ন। তবে অধিকাংশ মানুষই নিশ্চয় উন্নয়ন চায়, নাগরিক সুযোগ-সুবিধা চায়। সেটি আমাদের সরকার নিশ্চিত করছে, আমরা রাজশাহীতে সেটি নিশ্চিত করতে পেরেছি। বাকিটুকু আগামীতে নিশ্চিত করতে চাই।

লিটন আরও বলেন, নির্বাচন পরিচালনার জন্য একটি মূল কমিটি ও কতগুলো উপ-কমিটি গঠন করা হবে। সে ব্যাপারেও ১৪ দলের সভায় আলোচনা হয়েছে। আগামী ১০ মে পুর্নাঙ্গ নির্বাচন পরিচালনা কমিটির সভা আহ্বান করেছি। এরআগেও আমরা বসবো। আমাদের এই বসাটা অব্যাহত থাকবে।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, মেয়র বলছেন, আগামীতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কর্মসংস্থান বাড়াতে হলে কলকারখানাগুলো চালু করতে হবে। সেক্ষেত্রে আমরা একসাথে কাজ করবো।

বাদশা আরও বলেন, আওয়ামী লীগ কর্তৃক মনোনিত প্রার্থীর পক্ষে আমরা কাজ করবো। ১৪ দলের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত আছে আওয়ামী লীগ ও ১৪ দল সে সমস্ত প্রার্থী ঠিক করবে, তাদেরকে আমরা ১৪দল ঐক্যবদ্ধভাবে সমর্থন করবো।

তিনি আরও বলেন, নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক ও অর্থবহ করার জন্য এটি আমাদের রাজনৈতিক লড়াই। আমরা লড়াই করে মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীকে বিজয়ী করবো। পাশাপাশি বিএনপি নির্বাচন বর্জন করলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হয়ে যায়-এই ধারণা আমরা মুছে ফেলতে চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31