IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগের কোনো বিকল্প নাই’

রাসিকের ৯নং ওয়ার্ডবাসীর সাথে আ.লীগের মতবিনিময়

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগের কোনো বিকল্প নাই’

ধূমকেতু প্রতিবেদক : আগামী জুন মাসের ২১ তারিখ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এবং ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামানের সার্বিক সহযোগিতায় নগরীর পাঠানপাড়া শহিদ কামারুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক ও আওয়ামী লীগ সদস্য শামসুজ্জামান আওয়াল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছিলো। স্বাধীনতার মহান নায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তাঁর ডাকে দেশের সকল শ্রেণি পেশার মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। কিন্তু বাংলাদেশের কিছু নরপিশাচ এই মহান নায়ককে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের অন্ধকারে সপরিবারে হত্যা করে। শুধু তাই নয় তাঁর জানাযা পর্যন্ত ঠিকভাবে করতে দেয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, চার নেতার অন্যতম নেতা এএইচএম কামারুজ্জামান হেনাকেও অন্যান্য নেতৃবৃন্দের সাথে জেলখানায় হত্যা করে ঘাতকরা। এ যন্ত্রণা বুকে নিয়ে তাঁরই সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন অনেক কষ্ট করে লেখাপড়া শিখে নিজের সুখ শান্তির কথা ভূলে রাজশাহীবাসীর সেবা ও রাজশাহীর উন্নয়ন করার জন্য রাজনীতি শুরু করেন। তাঁরই হাত ধরে রাজশাহী মহানগরীর এত উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। সেইসাথে সকল প্রকার অপশক্তিকে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন প্রধান অতিথি।

মতবিনিয়ম সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার হাসান কবির, মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা কামারুজ্জামান রুবেল, রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ।

এসময় উপস্থিত ছিলেন, রজাস, শাকিল শেখ, শাওন শেখ, রমিজ, মামুন হাজি, সুজন শেখ, বাবুল শেখ ও পাপ্পু।

সভাপতিত্ব করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মানিক শেখ। মতবিনিময় সভায় সার্বিক সহযোগিতা করেন, আওয়ামী লীগ নেতা সাগর হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31