IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> রাজনীতি >> ‘সকল ষড়যন্ত্র এড়িয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে’

বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা

‘সকল ষড়যন্ত্র এড়িয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নৌকার বিজয়ের বিকল্প নেই। জাতীয় সংসদ নির্বাচনের বেশি দিন সময় নেই। এখন থেকেই সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। জাতীয় নির্বাচন সবার আগে। সকল ষড়য়ন্ত্র এড়িয়ে নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয়ের লক্ষে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। প্রতিনিয়ত যে সকল ষড়যন্ত্র হচ্ছে তা আওয়ামী লীগের নেতাকর্মীকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশ এগিয়ে চলেছে। বাগমারা উপজেলা আওয়ামী লীগ আগের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত। উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। কোন অপশক্তি এই সংগঠনের ক্ষতি করতে পারবেনা। কেউ ক্ষতি করার চেষ্টা করলে সে নিজের ক্ষতির মুখে পড়বে। দলের মধ্যে থেকে সংগঠন বিরোধী কোন কাজ করা যাবে না।দেশে উন্নয়নের ভিত্তি আরো শক্তিশালী করতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে রাজনীতিক পরিস্থিতি সাংগঠনিক ভাবেই এগিয়ে নিতে হবে। দ্ব›দ্ব সংঘাত ভুলে নৌকার বিজয়ে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, সদস্য বকুল আলী খরাদী, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, ঝিকরা ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, বড়-বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, আফতাব উদ্দীন আবুল, জাহাঙ্গীর আলম হেলাল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, আল-মামুন, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন।

আরও উপস্থিত ছিলেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, কাউছার আলী, হাবিবুর রহমান মটর, আসলাম আলী আসকান, শাহরিয়া আলী, আব্দুল মান্নান, আখতারুজ্জামান বুলবুল, লোকমান আলী, এস.এম. এনামুল হক, জাহেদুর রহিম মিঠু, মিজানুর রহমান, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষক লীগের সভাপতি মহসীন আলী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আব্দুল আজিজ লিটন, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তারসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সেই সাথে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিদ্ধান্ত নেয়া হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে বাগমারায় গণসংবর্ধনা প্রদানের লক্ষ্যে প্রস্তুতি সভা গ্রহণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31