IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণ
Home >> রাজনীতি >> তৃণমূলের মানুষের ভাগ্য বদল করেছেন শেখ হাসিনা : আসাদ

তৃণমূলের মানুষের ভাগ্য বদল করেছেন শেখ হাসিনা : আসাদ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, বর্তমান সরকারের অব্যাহত উন্নয়নের ফলে বদলে গেছে দেশের চিত্র। তৃণমূলের মানুষের অবস্থার পরিবর্তন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারাবাহিক উন্নয়নের ফলে বদলে গেছে তৃণমূলের মানুষের ভাগ্য। এখন আর কোথাও মঙ্গা দেখা যায় না। মানুষের জীবনমান এখন অনেক উন্নত। এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার আপষহীন নেতৃত্বের কারণে।

বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগকালে আসাদ এসব কথা বলেন।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে রাজশাহীর গ্রামে গ্রামে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে আওয়ামী লীগ নেতা আসাদ যান মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহারা এলাকায়। ঐ এলাকার মানুষের সামনে তিনি সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং লিফলেট বিতরণ করেন। তার আগমনের খবরে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষ জড়ো হয়।

সাধারণ মানুষের সাথে গণসংযোগকালে আসাদ বলেন, শেখ হাসিনা জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। তাঁর দুরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ফলে বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে। তাঁর এত উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষ খুব সহজেই বুঝলেও এদেশের উন্নয়ন বিরোধী একটি অংশ এসব উন্নয়ন দেখতে পায় না। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আবারো জ্বালাও পোড়াও শুরু করেছে। এজন্য নেতা কর্মীসহ সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানান আসাদ।

গণসংযোগ ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, সাবেক ছাত্রনেতা আবু রায়হান মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা মিরাজুল আলম, সাবেক ছাত্রনেতা কামরান ইয়ামেন, জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, মোহনপুরের আওয়ামী লীগ নেতা সুলতান মাস্টার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, মোহনপুর আওয়ামী লীগ নেতা এনামুল আলী।

আরও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মিলন মাস্টার, ঘাসিগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন আলী, রাজশাহী জেলা যুবলীগের সহ সভাপতি আলমগীর মোরশেদ রঞ্জু, প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, উপপ্রচার সম্পাদক শাহাদাত হোসেন পিন্টু, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, রায়ঘাটি ইউনিয়ন নেতা সুরঞ্জিতসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news