IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন : এনামুল

বাগমারায় আওয়ামী লীগের বর্ধিত সভা

নৌকার বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া, সোনাডাঙ্গা, বড়-বিহানালী, ঝিকরা এবং গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে ৫টি ইউনিয়নে একযোগে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে প্রতিটি অনুষ্ঠানে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, নির্বাচনের আর বেশি দিন নেই। তাই পিছনে তাকানো সময় নেই। নির্বাচনের কথা মাথায় নিয়ে ভোটারদের নিকটে সরকারের বার্তা পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশবাসী নিরাপদে আছে। ইউনিয়ন থেকে ওয়ার্ড এবং গ্রাম কমিটির সকল নেতৃবৃন্দকে সক্রিয় হতে হবে। নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় ঘটাতে হবে। সংগঠনের প্রতিটি স্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ে কাজ করতে হবে।

গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কছিম উদ্দীনের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, গোবিন্দপাড়া ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত আহŸায়ক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ সরকার, সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রামানিক, সদস্য আক্তারুজ্জামান বুলবুল, গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গুলবর রহমান সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অরপদিকে, সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আজাহারুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাডাঙ্গা ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ, সদস্য আব্দুল জলিল সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মানিক প্রামানিকের পরিচালনায় বক্তব্য রাখেন ঝিকরা ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম প্রমুখ।

এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাশাপাশি বড়-বিহানালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন, বড় বিহানালী ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহ প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য সোলাইমান আলী হিরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।

এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে গোয়ালকান্দি দাখিল মাদ্রাসা চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল আলী খরাদীর পরিচালনায় বক্তব্য রাখেন, গোয়ালকান্দি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত আহŸায়ক উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাজু মোল্লা, মাহাবুর রহমান, জিল্লুর রহমান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31