IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘নৌকার বিজয় ঘটাতেই কেন্দ্র কমিটি গঠন করা হচ্ছে’

বাগমারার দ্বীপপুর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা

‘নৌকার বিজয় ঘটাতেই কেন্দ্র কমিটি গঠন করা হচ্ছে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে দ্বীপপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

দ্বীপপুর ইউনিয়নে দ্বায়িত্বপ্রাপ্ত আহŸায়ক ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতীয় নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে শুরু করা হয়েছে কেন্দ্র কমিটি গঠন কার্যক্রম। এই কমিটির সকল সদস্য জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ে কাজ করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্যে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের ক্ষমতায় গেলে গ্রাম হবে শহর। এটি দেশের স্বাধীনতা রক্ষার নির্বাচন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। ইউনিয়ন থেকে ওয়ার্ড এবং গ্রাম কমিটির সকল নেতৃবৃন্দকে নির্বাচনের মাঠে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই।

দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য হাচেন আলী, দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মকলেছুর রহমান দুলাল, মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, যুবলীগ নেতা আইনুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি উজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা নাদিরুজ্জামান মিলনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31