IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্রের শুত্রু : খাদ্যমন্ত্রী

বিএনপি জন্মলগ্ন থেকেই গণতন্ত্রের শুত্রু : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক অধিকারের শত্রু। তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাসী নয়। দেশে হ্যাঁ-না ভোট করে ক্ষমতায় থেকেছে বিএনপি।

তারা আজ গণতন্ত্রের কথা বলে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। ভোট চুরির হোতা বিএনপিই। শনিবার বিকালে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ হলো নির্বাচন মুখী দল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে।

তিনি বলেন, বিএনপি বঙ্গবন্ধুর হত্যার বিচারে বাধা দিয়েছে। সংসদে হত্যাকান্ডের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হয়নি। শেখ হাসিনার সরকারের আমলে সেই হত্যাকান্ডের বিচার হয়েছে। বাঙ্গালি জাতি কলংকমুক্ত হয়েছে।

মির্জা ফখরুলই দেশ ছেড়ে পালিয়ে যাবেন, উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধীদের নিয়ে, আগুন সন্ত্রাসী দের নিয়ে রাজনীতি করে। তিনি চখা রাজাকারের সন্তান বলেও উল্লেখ করেন তিনি। বিএনপির দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহত করা হবে বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশ গড়তে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আওয়ামী লীগের সঙ্গে থাকতে হবে। খুব অল্প সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। প্রধানমন্ত্রী দেশকে বদলাতে চান, পরিবর্তন চান। আমরা সবাই মিলে তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আপনাদের উন্নয়নের পক্ষে থাকতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, এমন কোন ব্যক্তি নেই যে প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পায়নি। সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে কে বিএনপি আর কে জাতীয় পার্টি করে তা বিবেচনায় নেওয়া হয়না। সবাই শেখ হাসিনার উপকারভোগী।

তিনি বলেন, সরকার পদ্মাসেতু, মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ঘাটনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়াামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমাদুল হক শাহ্, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31