IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল হতে হবে : এনামুল

বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল হতে হবে : এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে পরিষদ সভা কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মুঠো ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, উপজেলায় যত্রতত্র পুকুর খনন বন্ধ করতে প্রশাসনকে দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি গোপনে পুকুর খননকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলায় মাদক কারবারিদের সক্রিয়তা ও দমন করা জরুরী। পুলিশের একার পক্ষে উপজেলা থেকে মাদক নির্মূল করা সম্ভব না। মাদকের অবাধ ব্যবহার রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সম্প্রতি উপজেলা চত্বরে মিছিল-মিটিং বিষয়ে আলোচনা-সমালোচনা করা হয়। আলোচনায় উপজেলা চত্বরে কোন রকম মিছিল-মিটিংয়ে বিশৃংখলতা ও উচ্চ স্বরে মাইকিং এবং সেবাদানকারীদের সমস্যা করা যাবে না। যে কোন দল শান্তিপূর্ণ ভাবে কর্মসুচি পালনে কোন বাধা নেই। তবে উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। এছাড়া বক্তারা উপজেলা আইন আইন শৃংখলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, এসআই সুব্রত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাসুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, হামিরকুৎসার চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, শুভডাঙ্গার চেয়ারম্যান মোশারফ হোসেন, আউচপাড়ার চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফি, যোগীপাড়ার চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ, গনিপুরের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থ বছরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31