IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> রহনপুর আ.লীগের মেয়র প্রার্থী নির্ধারণে ভোট

রহনপুর আ.লীগের মেয়র প্রার্থী নির্ধারণে ভোট

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন রহনপুর পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্ধারণে ভোট অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে কলোনি মোড়স্থ দলীয় কার্যালয় আয়োজিত বর্ধিত সভায় সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থীদের প্যানেল তৈরি করা হয়।

রহনপুর পৌর মেয়রপদে প্রার্থী হতে ৮ জনের মনোনয়ন পত্র জমা দেয়। তবে তাদের মধ্যে দলের সিদ্ধান্ত মোতাবেক ৪ জনের একটি প্যানেল তৈরি করে কেদ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। রহনপুর পৌর আওয়ামীলীগের ৬৭টি বিশিষ্ট কমিটির ভোটের মধ্যে ৬৩ জন ভোটার উপস্থিত ছিলেন।

নির্বাচন শেষে কমিটি রাত ১০টায় ভোটের ফলাফল ঘোষণা করে। এতে যথাক্রমে ১.রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস-৫০টি ২.যুবলীগ নেতা সিরাজুল ইসলাম টাইগার-৩২টি ৩.পৌর আ:লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খাঁন-২৭টি ৪. কৃষকলীগ নেতা গোলাম মর্তুজা -২৫টি ৫.আ:লীগ নেতা জালাল উদ্দিন আকবর মুক্তি-১৯টি ৬.পৌর কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা-১৮টি ৭.আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন বিশ্বাস -৯টি ৮.জেলা পরিষদ সদস্য ও মহিলা লীগ নেত্রী হালিমা বেগম-০৬টি ভোট পায়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31