IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদের
Home >> রাজনীতি >> পুনরায় নৌকার মাঝি হতে চান সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীন

পুনরায় নৌকার মাঝি হতে চান সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীন

পুনরায় নৌকার মাঝি হতে চান সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীন

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : আসন্ন পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে পূনরায় নৌকার মাঝি হতে উপজেলার সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় দিন-রাত উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

এছাড়া প্রতিটি এলাকায় তার সঙ্গে ভোটার, নেতাকর্মী ও সাধারণ মানুষও প্রচারণায় অংশ নিচ্ছে। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। তার এ ধরণের গণসংযোগের ফলে উপজেলার প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

গণসংযোগকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন, আমি উপজেলার তৃণমূল মানুষের সঙ্গে জড়িয়ে আছি। সুখ-দুঃখে তাদের পাশে রয়েছি। বিগত পাঁচ বছর উপজেলার সার্বিক উন্নয়নে জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করেছি। তারাই ভালোবেসে আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলেন। এবারেও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার তৃণমূল পর্যায়ের মানুষেরা আমাকে নির্বাচনে প্রার্থী হতে অনুরোধ করেছেন। তাদের অনুরোধেই সুজানগর উপজেলাকে উন্নত ও সমৃদ্ধ এলাকা উপহার দিতে আমি এবারেও দলের মনোনয়ন প্রত্যাশী। তাছাড়া স্মার্র্ট বাংলাদেশ গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের আসতে আহ্বান করেছেন। নেত্রীর এই আহ্বানই আমাকে এবারের নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হতে উৎসাহ জুগিয়েছে। আর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি এবারেও বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো ইনশআল্লাহ।

উল্লেখ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের পিতা প্রয়াত আবুল কাশেম ছিলেন এই উপজেলার সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31