IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র একাংশের র‌্যালি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র একাংশের র‌্যালি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র একাংশের র‌্যালি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র একাংশের র‌্যালি। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর বিএনপি একাংশের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি করা হয়।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী কলেজের সামনে থেকে রালি শুরু করে আলুপট্টি এসে শেষ হয়।

র‌্যালি শুরুর পূর্বে নগরীর সাতটি থানা হতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী র‌্যালি নিয়ে রাজশাহী কলেজে সমাবেত হয়।

র‌্যালি শেষে আলুপট্টির মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।

বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও জয়নুল আবেদিন শিবলী এবং মহানগর বিএনপির সদস্য মনিরুজ্জামান শরীফ।

এছাড়াও রাজশাহী মহানগরের অন্তর্গত সাতটি থানার সাংগঠনিক ৩৫টি ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও কার্যকরী সদস্যবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, রাজশাহীর বিএনপির ঘাটি। কিন্তু একটি মহল রাজশাহী বিএনপিকে ঘরমুখো করে রেখেছিলো। তারা নিজেরা দলের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থ নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে। সেইসাথে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। এ অবস্থা থেকে রাজশাহী মহানগর বিএনপিকে বাঁচাতে তারা হাল ধরেছেন। এখন প্রতিটি থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা প্রান ফিরে পেয়েছে বলে জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, বিগত হায়না সরকারের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন করেছে। জেল জুলম করে কোনঠাসা করে রাখার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। বিএনপি’র একবিন্দু পরিমান পর্যন্ত ক্ষতি করতে পারেনি। ভবিষ্যতেও পারবেনা।

তারা আরও বলেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। বিএনপিকে ভাঙ্গার জন্য দলের ভিতর থেকে ষড়যন্ত্র হচ্ছে। সেদিকে সজাগ থাকার পরামর্শ দেন তারা। সেইসাথে আওয়ামী লীগকে সর্বদা প্রতিহত করার আহ্বায়ক জানান।

র‌্যালিকে সাফল্যমন্ডিত করায় উপস্থিত সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সভা ও র‌্যালি শেষ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31