IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বিএনপি’র জন্য ফাঁকা মাঠ এমন ভাবার কোন অবকাশ নাই: তারেক জিয়া

বিএনপি’র জন্য ফাঁকা মাঠ এমন ভাবার কোন অবকাশ নাই: তারেক জিয়া

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি’রভারপ্রাপ্ত চেয়ার‌্যান তারেক কর্তৃক জাতির সামনে উপস্থিাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ জনগণেরসামেন উপস্থাপনের লক্ষে রাজশাহী বিভাগের বিএনপি,অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতৃবৃন্দনের নিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শনিবার দিনব্যাপি অনুষ্ঠিত হয়।


প্রশিক্ষকগণ সারাদিন ৩১দফা নিয়ে আলোচনা করেন। সেইসাথে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় সেখানে নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। ভারচুয়্যালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐ সকল প্রশ্নের উত্তরদেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এরপর তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, ৫আগস্ট স্বৈরাচার খুনি হাসিনার পতনের পর বিএনপি নেতৃবৃন্দ যদি মনে থাকেন, ফাঁকা মাঠ, কোন প্রতিদন্দি নাই। এমনটা ভাবা আর বোকার সর্গে বাস করা একই কথা। কারণ পতিত হাসিনা ভারতে বসে ষড়যন্ত্রের জাল বিস্তার করছেন। তিনি যদি আবার ফেরত আসেন তাহলে বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীসহ দেশবাসী আবারও বিপদে পড়বে। এজন্য যে ৩১ দফা ঘোষনা করা হয়েছে সেগুলো তৃনমুল পর্যায়ের জনগণের জন্য নিকট পৌঁছাতে হবে। সেইসাথে এর লক্ষ এবং উদ্দেশ্য তুলে ধরতে হবে।

তিনি আরো বলেন, পিপল ইমপ্রেস পিপল ইমপ্রেস পিপল ইমপ্রেস। জনগণ যদি সন্তষ্ট না থাকে তাহলে কোন ভাবেই দল ক্ষমতায় যাবেনা। কারন বিএনপি বিশ^াস করে সৃষ্টিকর্তার পরে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণ যাকে রায় দেবে সেই ক্ষমতায় যাবে। তিনি বলেন, এই হলরুমে যারা বসে আছেন সবার নামে নুন্যতম একটা হলেও রাজনৈতিক মিথ্যা মামলা রয়েছে। এই বাকশালী সরকারের কবল থেকে দেশ ও জাতীকে রক্ষা করতে বিএনপি ও দেশের ছাত্র-জনতা রক্তক্ষয়ী আন্দোলণ করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে।

তিনি বলেন, এই অধ্যায় শেষ হলেও আরেকটি অধ্যায় শুরু হয়েছে। দেশের সকল সরকারী প্রতিষ্ঠান ও বেসরকারী প্রতিষ্ঠান পতিত সরকার ধ্বংস করে দিয়ে গেছে। দেশে অর্থ বিদেশে পাচার করে দিয়েছে। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এই ৩১ দফার একটি এইম আছে। তার বাস্তবায়ন করতে হবে। মানুষের ভাল করার জন্যই এইটা। জীবন ও সমাজ চলমান। সময়ের সাথে পরিবর্তন হবে। কোন ব্যক্তি বা দল ভাল কিছু দিতে পারে তাহলে তা গ্রহন করবেন উল্লেখ করে তিনি বলেন, সে সকল গণতান্ত্রিক দলের জন্য এই ৩১ দফা।

বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই মানষের আস্থা অর্জন করেছে। কৃষি থেকে শিল্প পর্যন্ত তারা উন্নয়ন করেছেন। নারীর ক্ষমতায়ন করার জন্য পুলিশ ও আর্মিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের চাকরীর ব্যবস্থা করে গেছেন। বেগম জিয়ার নারী শিক্ষক নিয়োগে কোটা কওে দিয়েছেন। সেই ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে। আগামীতে মানুষের ভাগ্য উন্নয়নের আরো অনেক কিছু করতে চান। উন্নয়নের জন্য যেটাই করতে চান তা জনগণকে সাথে নিয়েই করতে হবে। কারণ বিএনপি হচ্ছে জনগণের দল। এজন্য জনগণকে সাথে নিয়েই দেশের উন্নয়নে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

রাজশাহী মহানগরীর সিএনবি মোড়ের জেলা পরিষদে, জেলা বিএনপি’র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক। কর্মশালা উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আহবায়ক আবদুল মঈন খান। প্রশিক্ষণ প্রদান করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ,স্পেশাল অ্যাসিসট্যন্ট টু দ্যা চোরপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারী কমিটির সদস্য ড. মাহাদী আমিন, বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। কর্মশালা সঞ্চালনা করেন বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিম আরুনী ও রেহানা আকতার রানু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান পুনর্বসান বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন ও আমিরুল ইসলাম আলিম, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, মহানগর থানা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আহŸায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক , সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31