IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> শুভডাঙ্গায় একই স্থানে পাল্টাপাল্টি ইফতার, সরে দাঁড়ালো যুবদল

শুভডাঙ্গায় একই স্থানে পাল্টাপাল্টি ইফতার, সরে দাঁড়ালো যুবদল

শুভডাঙ্গায় একই স্থানে পাল্টাপাল্টি ইফতার, সরে দাঁড়ালো যুবদল

শুভডাঙ্গায় একই স্থানে পাল্টাপাল্টি ইফতার, সরে দাঁড়ালো যুবদল। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাগমারা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল মাঠে একই সময়ে আয়োজিত বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি ইফতার মাহফিল থেকে এক পক্ষ সরে এসেছে। ব্যাপক উত্তেজনা দেখা দেওয়ার পর যুবদল তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বিকেলে শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে শুভডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তিনি বিএনপির আদর্শের লোক। এই দল করতে গিয়ে একাধিক বার কারাবাস করেছেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার মচমইল স্কুল মাঠে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। মাঠটি ব্যবহারের অনুমতি চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন। তবে এর কিছুক্ষণ পর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম একই স্থানে পাল্টা ইফতার মাহফিলের আয়োজন করেন। বিদ্যালয়েরে মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে তিনিও আবেদন করেন। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

তিনি সম্মেলনে বলেন, আজ দুপুরে শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও বিএনপির আহ্বায়ক কমিটির উপজেলা শাখার সদস্য মোশারফ হোসেনের অনুরোধে তিনি সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, তারেক রহমানের নির্দেশনা রয়েছে ২০ রমজান পর্যন্ত ইফতারের আয়োজন করতে। তা উপেক্ষা করে যুবদল নেতার অনুষ্ঠান বানচালের জন্য তারা পাল্টা অনুষ্ঠানের আয়োজন করেছেন।

তবে তিনি সংঘাত এড়াতে ও দলীয় ঐক্য ধরে রাখতে যুবদল নেতাকে অনুরোধ করেছিলেন অনুষ্ঠান স্থগিতের।

তবে অভিযোগ অস্বীকার করে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেছেন, তাঁরা আগে থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। তাদের অনুষ্ঠানে কেন্দ্রিয় ও জেলার নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31