IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ১৭ বছর পর মা-মেয়ের সাক্ষাৎ

১৭ বছর পর মা-মেয়ের সাক্ষাৎ

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে মা সৈয়দা ইকবাল মান্দ বানু’র সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ভর্তি তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে যান তিনি। সেখানে মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমান।

এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন দুইজনই।

স্বামী তারেক রহমানের সঙ্গে প্রবাস-জীবন কাটানোর কারণে, তিনি মাকে সশরীরে দেখতে পারেননি। কিন্তু হঠাৎ করেই দেশে আসার সুযোগ করে দিলেন তার শাশুড়ি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

হযরত শাহজালাল রহ. বিমানবন্দরে থেকে দুপুর ১টা ২৬ মিনিটে বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে গুলশানের বাসায় পৌঁছান ডা. জুবাইদা রহমানও। এর আগে ১০টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপাসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে স্থায়ী কমিটির সদস্যদের পক্ষে থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দর থেকে বেলা সোয়া ১১টার দিকে তাকে বহনকারী গাড়ি ফিরোজায় পথে রওনা দেয়।

২০০৮ সালের ১১ই সেপ্টেম্বরে স্বামী তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যমূলক মামলা ও হয়রানির কারণে তিনি আর দেশে ফিরতে পারেননি।

জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি ধানমণ্ডির মাহবুব ভবনে মা সৈয়দা ইকবাল মান্দ বানু থাকেন। অসুস্থতার কারণে তিনি সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। জুবাইদা রহমানের বাবা সাবেক নৌ বাহিনী প্রধান প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31