IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> টপ নিউজ >> আড়ানীতে ভোটারদের মধ্যে সীমানা প্রাচীর রেল লাইন

আড়ানীতে ভোটারদের মধ্যে সীমানা প্রাচীর রেল লাইন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের তরুন বিদ্রোহী প্রার্থী আদালতের মাধ্যমে তার প্রার্থীতা ফিরে পাওয়ার পর ঘুরে দাড়িয়েছে ভোটের চিত্র। এই মূহুর্তে ভোটারদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাড়িয়েছে সীমানা প্রাচীর-রেল লাইন!

এখানে দলীয় ভাবে বড় রাজনৈতিক দু’টি দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে যে দু’জনকে মনোনয়ন দেয়া হয়েছে যথাক্রমে- শহীদুজ্জামান শহীদ ও তোজাম্মেল হক তাদের বাড়ী রেল লাইনের উত্তরে। সেখানে ভোটার সংখ্যা সাড়ে তিন হাজার। অপর দিকে আওয়ামী লীগ থেকে যে দু’জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বাড়ী রেললাইনের দক্ষিনে। এখানে ভোটার সংখ্যা উত্তরের চেয়ে দু’ ডাবল। ফলে বিষয়টি নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দাবি রেখেছেন, বিদ্রোহী দুই প্রার্থীর মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহার করলে তারা দলমত নির্বিশেষে উত্তরের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

সরেজমিন রবিবার আড়ানী বাজার এবং রেলস্টেশান সহ কয়েকটি এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বললে এমনটি বক্তব্য উঠে আসে। আড়ানী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, এখানে বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া বড়াল নদীর উপর দিয়ে যে রেল লাইস স্থাপন হয়েছে তার উত্তরে রয়েছে তিনটি ভোট কেন্দ্র। অপর দিকে দক্ষিন পাশে রয়েছে ৭ টি কেন্দ্র। তবে লাইনের এপার-ওপারের মানুষের মধ্যে দির্ঘ দিনের একটা দুরুত্ব রয়েছে।

তাঁরা বলেন, গত নির্বাচনে যখন রেল লাইনের উত্তর এবং দক্ষিন থেকে দু’জন মেয়র পদে ভোট করেন তখন দক্ষিনের প্রার্থী বর্তমান মেয়র মুক্তার আলী রেল লাইনের উত্তর দিক থেকে সে সময়ের বিএনপি দলীয় প্রার্থী তোজাম্মেল হকের এলাকা থেকে সাড়ে তিন হাজার ভোটের মধ্যে মাত্র ২৭৫ টি ভোট পেয়ে ছিলেন।

আর এ বিষয়টি এবারের নির্বাচনে অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। কেউ-কেউ মিশ্র প্রতিক্রীয়া ব্যাক্ত করে দক্ষিনের দুই বিদ্রোহী প্রার্থীর মধ্যে যে কেউ একজনকে ভোট করার আহবান জানাচ্ছেন। আবার অনেকেই বলছেন, বর্তমান মেয়র মুক্তার আলীর চলমান উন্নয়নে কিছু ত্রæটি-বিশ্রæতি রয়েছে। এ দিক থেকে মুক্তার যদি তরুন বিদ্রোহী প্রার্থী প্রায়ত আওয়ামী লীগ নেতা ও বিগত সময়ের মেয়র প্রার্থী বাবলু হোসেনের ছেলে রিবন আহাম্মেদ বাপ্পীকে সমর্থন দেয় তাহলে ভোটের চিত্র বদলে যাবে এবং সে বিজয়ী হবে।

এ বিষয়ে আড়ানী পৌর সভার বর্তমান মেয়র ও আ’লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী বলেন, গত নির্বাচনে আজকের দলীয় প্রার্থী তার নিজ এলাকা রেল লাইনের উত্তর থেকে আমাকে তিনশ ভোট দিতে পারেনি। তাহলে এবার তাকে কেন দলীয় মনোনয়ন দেয়া হলো এটায় আমার প্রশ্ন ? তিনি বলেন, আমি লোকমুখে শুনতে পাচ্ছি শহীদুজ্জামান শহীদ নির্বাচিত হলে নাকি পৌর সভার নতুন ভবন রেল লাইনের উত্তরে নির্মান করবেন। আমি এ কথাটি জনগণকে বলছি। প্রয়োজনে বিদ্রোহী দু’জনের মধ্যে যে কোন একজন বসে যাবো। তবুও রেল লাইনের উত্তর থেকে মেয়র নির্বাচিত হতে দেবো না।

তবে আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি ও এবারের দলীয় প্রার্থী শহীদুজ্জামান শহীদ দাবি করেছেন, মেয়র মুক্তার আলীর এ কথা সত্য নয়। পৃথিবীতে হরেক রকম মানুষ আছে। কে-কি বললো সিটি বড় কথা নয়, আমার কাছে সবাই সমান। আমি রেল লাইনের দক্ষিন কে আলাদা করে ভাবিনা। গত নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাবুল হোসেন আকষ্মিক ভাবে মারা যাওয়ার পর মুক্তারকে দলীয় মনোনয়ন দেয়া হয়। কিন্ত রেল লাইনের উত্তর প্রান্তের মানুষ প্রার্থী পছন্দ না করায় মুক্তারে সবাই ভোট দেয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31