ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বিএনপি’র দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১১-০৬-২৫) রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মা, সদস্য- পুঠিয়া উপজেলা বিএনপি এবং মোঃ রফিকুল ইসলাম মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক- বানেশ্বর ইউনিয়ন বিএনপি পুঠিয়া রাজশাহীকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে আজীবন বহিষ্কার করা হলো।
এছাড়াও বিজ্ঞপ্তিদের স্বাক্ষর করেন, রাজশাহী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মার্শাল এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।


