IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> রহনপুর পৌর নির্বাচনে মেয়রসহ ৬১ জনের মনোনয়ন দাখিল

রহনপুর পৌর নির্বাচনে মেয়রসহ ৬১ জনের মনোনয়ন দাখিল

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমাদানের শেষ দিনে উৎসবমূখর পরিবেশে মেয়র পদে ৮জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৭ জন ও কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোতাওয়াক্কিল রহমানের নিকট প্রথমে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস তার দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমাদেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা। এরপর বিএনপির মনোনিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তারিক আহমদ তার দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র জমাদেন।

এছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ডা. জোহনাখাতুন ফেড্রিকসহ স্বতন্ত প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা মতিউর রহমান খাঁন মতি, বিএনপি নেতা আশরাফুল হক ও ডা. মফিজ উদ্দিন, ফারুক আহম্মেদ স্বপন ও নুরে আলম সিদ্দিকী বিপ্লব মনোনয়ন পত্র জমাদেন।

উপজেলা নির্বাচন অফিসার সিরাজুল ইসলাম জানান, আগামী ৩ জানুয়ারী সোমবার মনোনয়ন পত্র বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারী এবং ভোট গ্রহণ হবে ৩০ জানুয়ারী ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31