IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> টপ নিউজ >> রাজশাহীতে গণসংযোগ কর্মসূচি স্থগিত করে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করলেন মিনু

রাজশাহীতে গণসংযোগ কর্মসূচি স্থগিত করে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করলেন মিনু

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগরীতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাb বিএনপির কার্যালয় চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ৩১ দফা সংবলিত লিফলেট ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ছিল। কিন্তু  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তিনি প্রচার-প্রচারণা না চালানোর সিদ্ধান্ত নেন।

এ সময় মিনু বলেন, বাংলাদেশের আপোষহীন নেত্রী  গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় আমরা কোন গণসংযোগ কর্মসূচি চালাতে পারি না। আমাদের মন অত্যন্ত খারাপ, আমরা উদ্বিগ্ন ও চিন্তিত। আমরা দেশনেত্রীর সুস্থতা কামনায় শুধু দোয়া মাহফিল করব। কোন গণসংযোগ কর্মসূচি হবে না। এই কর্মসূচি আপাতত স্থগিত করা হলো। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন।  

এরপরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।  

আরো উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সেক্রেটারি মাহফুজুর রহমান রিটন, সহসভাপতি অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের  ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল হক রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, বিএনপি নেতা আজিজুল হক ভূঁইয়া,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল পারভেজ লিটনসহ বিএনপিও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ। এদিকে মিনুর গণসংযোগে যাওয়ার খবরে হাজার হাজার নেতাকর্মী মিছিল স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা মোনাজাতে অংশ নেন। 

এর আগে কাশিয়াডাঙ্গা থানা প্রধান কার্যালয় ও নির্বাচনী অফিস উদ্বোধন করার কথা থাকলেও তিনি সেখানে গিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন। নেতাকর্মীদের কাছেও তিনি অনুরোধ করেন যাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31