IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> তানোরে ইমরুলকে নৌকার প্রার্থী না করার দাবি

তানোরে ইমরুলকে নৌকার প্রার্থী না করার দাবি

ধূমকেতু প্রতিবেদক, তানোর : গত নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মী, সমর্থকসহ মাঠে না থাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়া তানোর পৌর আওয়ামী লীগ সভাপতি ইমরুল হককে তানোর পৌর সভায় নৌকার দলীয় মনোনয়ন না দেয়ার দাবি তুলেছেন ভোটারসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

সেই সাথে একের পর এক বিভিন্ন কর্মকান্ডে বিতর্কের সৃষ্টিকারী ইমরুল হক স্থানীয় সংসদ সদস্যে’র বিরোধীতা করে জাতীয় ও দলীয় কর্মসুচী পালন করেন নি।

ফলে দীর্ঘদিন থেকে দলীয় সভাপতির পদ ব্যবহার করে নেতা কর্মিদের থেকে দুরে থাকায ভোটারসহ নেতা কর্মিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভোটারসহ নেতাকর্মীরা বলছেন, রাজনীতির মাঠসহ ভোটারদের সাথে কোন রকম যোগাযোগ না রেখেই মেয়র প্রার্খী হওয়ার জন্য ঢাকায় গিয়ে দলীয় মনোনয়ন তুলে জমা দেয়ার খবরে নেতা কর্মিসহ সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকায় চলছে ইমরুলকে নিয়ে আলোচনা ও সমালোচনা।

এলাকাবাসী, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে, আসন্ন তানোর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তথা নৌকা মার্কা চেয়ে তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল দলের কাছে আবেদন করেছেন, কিন্তু বিগত কয়েক বছর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি ছিলেন না। উল্টো তানোর উপজেলা নির্বাচনে নিজের ভাইকে প্রার্থী করে ও হাতুড়ির সাথে মিল রেখে নৌকাকে ফুটো করার চেষ্টা করেছেন তিনি।

জনপ্রিয়তা বিহীন নেতা ইমরুল নৌকা প্রতীক চাওয়ার পর থেকেই তানোর পৌর আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছিল।

এবার আওয়ামী লীগ সংগঠন ভুল করে ইমরুলকে নৌকা প্রতিক যদি দিয়েদেয়। তাহলে নির্ঘাত নৌকার পরাজয় হবে তানোর পৌরসভাতে বলে অভিমত যাপন করেছেন তানোর পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ইমরুলের ব্যর্থতা ও আওয়ামী লীগের সাথে বেইমানির বিশেষ বর্ণনা : ২০১১ ইং সালে তানোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,কিন্তু আওয়ামী লীগের সিদ্ধান্ত তথা শেখ হাসিনার সিদ্ধান্ত না মেনে তানোর পৌরসভায় আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে নির্বাচন করে ছিলেন এই ইমরুল… ফলে আওয়ামী লীগের পরাজয় হয়। আর এই পরাজয়ের একমাএ দোষী ছিলেন ইমরুল।

২০১৬ ইং সালে তানোর পৌরসভা নির্বাচনে ইমরুল কে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক দেওয়া হয়। কিন্তু পৌরসভার নির্বাচনে বি এনপির দুই জন প্রার্থী থাকার পরেও ইমরুল জয়ী হতে পারেন নি। যে গত ৫ বছর আগে নৌকা নিয়ে জয়ী হতে পারেন নি। সে আবার নৌকা প্রতিক চাই কোন মুখে,,, প্রশ্ন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের,,,,,,?

গত তানোর উপজেলা পরিষদের নির্বাচনে তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি থাকা সত্ত্বেও তিনি নৌকার বিপক্ষে গিয়ে ওয়াকার্স পার্টির হাতুড়ির সাথে হাত মিলিয়ে নৌকাকে ফুটো করার চেষ্টা করেছেন নিজের ভাইকে তানোর উপজেলায় প্রার্থী করে নৌকাকে ফুটো করার অস্ত্র তৈরি করেছিলেন ইমরুল। আগে থেকেই ইমরুল বিএন পির নেতাদের সাথে আঁতাত ছিল।

গত তানোর পৌর নির্বাচনে পরাজয় হওয়ার পর থেকেই ইমরুল রাজনৈতিক অঙ্গন থেকে বাইরে আছেন এতে করে তানোর পৌর আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রাখেননি। এবং রাজনৈতিক মিটিং মিছিলে দেখা যায়নি ইমরুলকে।

পরিশেষে তানোর পৌর আওয়ামী লীগের সহ সংগঠনের নেতা-কর্মী আওয়ামী লীগ সংগঠনের হাই কমান্ডারের কাছে দাবি এ ধরনের বেইমানকে নৌকা প্রতীক তো দূরের কথা উল্টো আওয়ামী লীগ সংগঠন থেকে অবাঞ্চিত ঘোষণা করা হোক বলে অভিমত যাপন করেছেন তানোর পৌর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31