IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘আমরা চাঁদাবাজদের বুক থেকে দূরে ঠেলে দেব না, তাদের ভালো কাজে যুক্ত করব’: ডা. শফিকুর রহমান

‘আমরা চাঁদাবাজদের বুক থেকে দূরে ঠেলে দেব না, তাদের ভালো কাজে যুক্ত করব’: ডা. শফিকুর রহমান

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া: দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী কাজে বের হওয়া নারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দ্বীনের দাওয়াত নিয়ে অনেক মায়েরা ঘরে ঘরে যান। একটা শ্রেণি তাদের অপমান করেন। কখনো গায়েও হাত দেন। যারা এগুলো করেন, তারাওতো কোনো মায়ের পেটেই জন্মেছেন। তাহলে কেনো এমন করেন, প্রশ্ন রাখেন জামায়াত আমীর।

তিনি বলেন, নদী খননের টাকা মানুষের পকেটে ঢুকেছে। শুধুকি নদী? উন্নয়নের নামে গত ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছেন, তারাই লুটপাট করেছেন। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। গত ১৬ বছর আমাদের ওপর যে জুলুম হয়েছে, তা নজিরবিহীন। আমাদের শীর্ষ নেতাদের হত্যা করা হলো, ঘর বাড়ি লুট হলো, বুলডোজার দিয়ে ঘর বাড়ি গুড়িয়ে দিয়েছে। সব শেষ আমাদের দলকে নিষিদ্ধ করে বেহুশ হয়ে দেশ ছেড়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা ৫ তারিখের পর আমরা ঘোষণা দিয়েছি, আমরা কোনো প্রতিশোধ নেবো না। কিন্তু একটি দল মামলা বাণিজ্য শুরু করলো। তারপর বললো- নাম যেহেতু ঢুকে গেছে, এবার কিছু দেন।

কুষ্টিয়ায় চালের ট্রাক নিয়ে চাদাবাজি চলছে উল্লেখ করে ডা. শফিক বলেন, এই সমস্ত কাজে যারা লিপ্ত আছে, তাদের হাতেও আমরা কাজ তুলে দেবো। এখন যে অভিশপ্ত জীবন নিয়ে আছো, সেই জীবন ওই চাদাবাজদের আর থাকবে না। তারাও ভালো মানুষ হবে।

সোমবার (২৬ জানুয়ারী ) সকাল ৯টার দিকে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১দলীয় জোটের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আশ্বাস দিয়ে ডা. শফিক বলেন, জামায়াত নির্বাচিত হলে নদী বাঁচানোর কাজে প্রথম হাত দেয়া হবে। নদী বাঁচলে মানুষ বাঁচবে। যারা বন্দরে, স্ট্যান্ডে চাঁদাবাজি করছে, জামায়াত ক্ষমতায় এলে তাদের আমরা বুকে তুলে দিয়ে কাজের ব্যবস্থা করে দেবো।

মায়েদের সম্মান জীবনের সবটুকু দিয়ে নিশ্চিত করা হবে। যারা বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরে তালাবদ্ধ করে রাখা হবে। আমরা তাদের উদ্দেশ্যে বলি- আমাদের তালা কেনার এতো টাকা নেই। বরং নারীরা সম্মানের সাথে, নিরাপত্তার সাথে সব কাজ করতে পারবে, এই নিশ্চয়তা দিচ্ছি।

কুষ্টিয়ার সমাবেশে পুরুষের পাশাপাশি বিপুল পরিমাণ নারী কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্টেডিয়ামের একটি নির্দিষ্ট এরিয়ায় নারী কর্মীরা সমবেত হয়েছিলেন। সমাবেশে জামায়াতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াতের আমীর। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত আমীর আব্দুল গফুর ,কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য প্রার্থীগণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31