IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
Home >> রাজনীতি >> টপ নিউজ >> যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফখরুলের ভাই

যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফখরুলের ভাই

ধূমকেতু নিউজ ডেস্ক : ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা মেয়র পদে প্রার্থী থাকলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন।

পৌর নাগরিকদের দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন বলে এবারের পৌর নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপি মহাসচিবের ছোটভাই মির্জা ফয়সল।

ফখরুলের ভাই অনেকটা দুঃখ করে বলেন, ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রতিশ্রুতি আজও রক্ষা হয়নি! আর আমিও জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। আবার যদি মেয়র নির্বাচিত হই একই ঘটনা ঘটবে। এ কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

ফখরুলের ভাই আরও বলেন, সরকারি অর্থ বরাদ্দের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র রায়ের কাছে গিয়েছি। তিনি আমাকে ডিও লেটার দিয়েছেন। কিন্তু কী এক অদৃশ্য শক্তির কারণে অর্থনৈতিক সহযোগিতা পাইনি। আমি বৈষম্য ও প্রতিবন্ধকতার শিকার!

মেয়র হিসেবে তিনি সফল কিনা- জানতে চাইলে মির্জা ফখরুলের ভাই বলেন, জনগণ তার বিচার করবেন। তিনি আরও বলেন, আমি জনগণকে সেবা দেয়ার চেষ্টা করেছি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন ২০১৫ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা যুব মহিলা লীগের সভানেত্রী তহমিনা আখতার মোল্লাকে ভোটযুদ্ধে পরাজিত করে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র পদে নির্বাচিত হন। এ শ্রেণির এই পৌরসভার ১১তম ক্ষমতার অধিকারী ফখরুলের ভাই।

ফখরুল ও তার বাবা প্রয়াত মন্ত্রী মির্জা রুহুল আমিন ওরফে চোখা মিয়াও ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কনিষ্ঠ ভাইয়ের স্থলে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31