IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> লিড নিউজ >> রাজশাহীর দুটিতে আ.লীগ, ১টিতে স্বতন্ত্র বিজয়ী

রাজশাহীর দুটিতে আ.লীগ, ১টিতে স্বতন্ত্র বিজয়ী

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তিনটি পৌরসভার মধ্যে দুটি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী এবং ১ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। ৩ টি পৌরসভার মধ্যে দুটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা।

বিজয়ী ৩ জন হলেন, রাজশাহীর কাকনহাটে নৌকা প্রতীক নিয়ে একেএম আতাউর রহমান, বাগমারার ভবানিগঞ্জে আব্দুল মালেক মণ্ডল ও বাঘার আড়ানিতে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) প্রতীক নিয়ে মুক্তার আলী। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।

আড়ানি
আড়ানী পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ শহীদুজ্জামান ১৬০৪ ভোটে পরাজিত হয়েছেন দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুক্তার আলীর কাছে। তিনি পেয়েছেন ৫,৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদুজ্জামান পেয়েছেন ৪,৩০০ ভোট। বিএনপির প্রার্থী তোজাম্মেল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৭৬ ভোট। রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী শাহিন রেজা শনিবার রাত ৭টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ভবানিগঞ্জ
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল মালেক মÐল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৭০০ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হন। তিনি নৌকা মার্কায় মোট পেয়েছেন ৭ হাজার ৩৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম মামুনুর রশিদ জগ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৬৯৯ ভোট। বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৮৯৬ ভোট। তবে ভোটদানে বাধা প্রদান, পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে সকালে বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছেন।

কাকনহাট
গোদাগাড়ীর কাকনহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম আতাউর রহমান ৫৮৮২ ভোট পেয়েছে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী হাফিজুর রহমান হাফিজ পেয়েছেন ৫১১৩ ভোট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31